1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

শ্যামনগরে ভিক্ষুক পু্র্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৭৭ বার পঠিত

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান তৈরির লক্ষ্যে এক বিশেষ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় বংশীপুর গ্রামে এই কর্মসূচির শুভ সূচনা করা হয়।শ্যামনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে ঈশ্বরীপুর পশ্চিম বংশীপুর গ্রামের ভিক্ষুক জরিনা বেগমকে পুর্নবাসনের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। তাঁকে স্বাবলম্বী করতে একটি মুদি দোকান ও প্রয়োজনীয় মালামাল প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক এই বিকল্প কর্মসংস্থান ও দোকানের শুভ উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, শ্যামনগর থানা পুলিশের প্রতিনিধি এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ।উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার বলেন, ভিক্ষাবৃত্তি কোনো সম্মানজনক পেশা নয়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশজুড়ে ভিক্ষুকমুক্ত সমাজ গড়ার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, এটি তারই একটি অংশ। জরিনা বেগমের মতো প্রান্তিক মানুষদের ছোট ছোট কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে তাঁরা আর অন্যের কাছে হাত পাতবে না, বরং সম্মানের সাথে বেঁচে থাকতে পারবে।এই উদ্যোগের ফলে জরিনা বেগম এখন থেকে ভিক্ষাবৃত্তি ছেড়ে মুদি ব্যবসার মাধ্যমে তাঁর জীবিকা নির্বাহ করতে পারবেন। প্রশাসনের এমন জনকল্যাণমূলক কাজে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park