নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরার ব্রহ্মরাজপুর ইউনিয়নে তেল বাণিজ্যকে কেন্দ্র করে চাঞ্চল্যকর মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হাসানের নেতৃত্বে “ভাই ভাই ফিলিং স্টেশন”-এর এক কর্মচারীকে মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পক্ষ।অভিযোগ অনুযায়ী, ফিলিং স্টেশনের কর্মচারী আসমাতুল্লাহকে ব্যাপকভাবে মারধর করা হয়। এ ঘটনায় আরও অভিযুক্ত করা হয়েছে সংগঠনিক সম্পাদক মোস্তফা আরিফুর রহমানকে। আহত আসমাতুল্লাহ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।ফিলিং স্টেশনের মালিকের দাবি, আবু হাসান নিয়মিতভাবে রাতে তেল নিয়ে সকালে সেই তেল খুচরা বাজারে ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি করতেন। এ বিষয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সূত্রপাত বলে অভিযোগ করা হয়।ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সাংবাদিক আল আমিন সরদার