1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

নান্দাইলে নব যোগদানকৃত ওসির সঙ্গে সাংবাদিকদের পরিচয় পর্ব ও মতবিনিময়

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার পঠিত

আঃ হান্নান আল আজাদ : আঞ্চলিক প্রতিনিধি ময়মনসিংহ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নান্দাইল মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজাহারুল ইসলাম। সোমবার (১৩ এপ্রিল ) সকাল ১১ টায় থানা কমপ্লেক্সে ওসির দরবার ঘরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত (৯ এপ্রিল ) তিনি নান্দাইল থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। মতবিনিময়কালে সাংবাদিকরা ওসির কাছে উপজেলায় মাদক, জুয়া, চোরাচালান সহ নানা সমস্যা তোলে ধরে তা সমাধানের পরামর্শ দেন।সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন,থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা হবে। দালাল চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে এবং কোনো মধ্যস্বত্বভোগীর স্থান থানায় থাকবে না।তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশের মূল লক্ষ্য। সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে এবং নিয়মিত মনিটরিং কার্যক্রম চালু থাকবে। এসময় উপস্থিত ছিলেন নান্দাইল থানার সেকেন্ড অফিসার এস.আই সম্রাজ । মতবিনিময় সভায় বক্তব্য দেন ,নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ, বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল শাখার সভাপতি এ হান্নান আল আজাদ, নান্দাইল সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি এ.কে রমিজ উদ্দিন আহমেদ, নান্দাইল মডেল প্রেসক্লাবের সভাপতি আহসান কাদের মাহমুদ, ডিজিটাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো:বিল্লাল হোসেন,নান্দাইল সদর প্রেস ক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমানসহ সাংবাদিক রবিউল আলম ফরাজি,সাংবাদিক রমেশ কুমার পার্থ প্রমূখ। নমতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা নবাগত ওসিকে স্বাগত জানিয়ে আইনশৃঙ্খলা উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park