1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরা তালা উপজেলা ইসলামকাটি ঐতিহ্যবাহী স্টেডিয়াম নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

  • আপডেট সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১০৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তালা (সাতক্ষীরা):
সাতক্ষীরা জেলার তালা উপজেলার ইসলামকাটি এলাকায় নির্মাণাধীন ঐতিহ্যবাহী স্টেডিয়াম প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের একাধিক অভিযোগে জানা যায়, প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন ধাপে অতিরিক্ত অর্থ আদায় এবং অনিয়মের মাধ্যমে কাজ পরিচালিত হচ্ছে।অভিযোগ রয়েছে, এলজিডির (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) প্রতিটি বিল ছাড়ের ক্ষেত্রে ঠিকাদারদের কাছ থেকে ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এছাড়া স্টিমিট (estimate) প্রণয়নের ক্ষেত্রেও আলাদা করে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। একইভাবে মেকাডাম (Macadam) কাজের ক্ষেত্রেও প্রতি ধাপে প্রায় ৩০ হাজার টাকা করে নেওয়ার কথা অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়রা দাবি করছেন, এসব অনিয়মের কারণে প্রকল্পের কাজের মান নিয়েও প্রশ্ন উঠছে। তারা আশঙ্কা করছেন, দুর্নীতির কারণে স্টেডিয়াম নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার হতে পারে, যা ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।এ বিষয়ে তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। অভিযোগে আরও বলা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী এমপি-মন্ত্রীদের ছত্রছায়ায় এমন অনিয়ম দীর্ঘদিন ধরে চলে আসছে।তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলীর বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা এবং দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park