1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

পাটকেলঘাটায় জামায়াত নেতা শাহ আলম ও কর্মী আহাদের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী ও অনিয়মের অভিযোগ, আতঙ্কে স্থানীয়রা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা এলাকায় জামায়াতের স্থানীয় নেতা শাহ আলম এবং উগ্র যুব জামায়াত কর্মী আহাদকে ঘিরে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড ও অনিয়মের অভিযোগ উঠেছে। এতে স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, শাহ আলম—যিনি জামায়াতের সরুলিয়া ইউনিয়নের সাবেক সভাপতি এবং বর্তমানে তালা উপজেলা পেশাজীবি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন—তার বিরুদ্ধে এলাকায় প্রভাব খাটিয়ে একাধিক সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, কিছুদিন আগে পাটকেলঘাটায় চারজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। এ ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
এরপর আরও এক ব্যক্তিকে আটক করে নির্যাতনের চেষ্টা চালানোর অভিযোগ ওঠে, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এছাড়া আনন্দ টিভির জেলা প্রতিনিধি হাসানের ওপর হামলার অভিযোগও উঠেছে এই জামায়াত নেতার বিরুদ্ধে।
অন্যদিকে, উগ্র যুব জামায়াত কর্মী আহাদের নেতৃত্বে পাটকেলঘাটা পাম্প এলাকায় তেল চুরি সহ বিভিন্ন অনিয়ম ও অপকর্মে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে বলে স্থানীয়রা দাবি করেছেন।এলাকাবাসীর অভিযোগ, এসব ঘটনায় সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park