1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

তালা সরুলিয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাছুদ রানার বিরুদ্ধে অভিযোগের পাহাড়, থামছেই না দুর্নীতির আলোচনা

  • আপডেট সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৯৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা জেলার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ রানার বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেই চলেছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি বিভিন্ন খাতে অনিয়ম, সুবিধা বণ্টনে স্বজনপ্রীতি, উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতার অভাবসহ নানা অভিযোগ দীর্ঘদিন ধরে ঘুরপাক খাচ্ছে। অভিযোগকারীরা বলছেন, এসব অনিয়ম যেন নিয়মে পরিণত হয়েছে এবং এর কোনো প্রতিকার মিলছে না।
সম্প্রতি নতুন করে ইউনিয়ন পরিষদের সিসি (CCTV) ক্যামেরা স্থাপনের অর্থ বরাদ্দ নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, এই খাতে লক্ষাধিক টাকা বরাদ্দ থাকলেও বাস্তবে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা খরচ করে বাকি অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
এর আগে তার বিরুদ্ধে সরকারি জমি দখল, বিভিন্ন সুবিধা বণ্টনে অনিয়ম এবং পাটকেলঘাটা গরুর হাটের সরকারি জায়গা দখলের মতো অভিযোগও সামনে আসে। এসব অভিযোগের কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।এলাকাবাসীর অভিযোগ, বারবার অভিযোগ ওঠার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। ফলে অভিযোগের মাত্রা দিন দিন বেড়েই চলেছে এবং জনমনে আস্থার সংকট তৈরি হচ্ছে।
সচেতন মহলের দাবি— এতসব অভিযোগের সুষ্ঠু তদন্ত জরুরি। অন্যথায় এ ধরনের অনিয়ম ভবিষ্যতে আরও বাড়তে পারে এবং এর নেতিবাচক প্রভাব পড়তে পারে পুরো এলাকায়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park