1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

তালা সরুলিয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাসুদ বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, নীরব প্রশাসন

  • আপডেট সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরা জেলার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই মাসুদ রানার বিরুদ্ধে একের পর এক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠছে। বর্তমান চেয়ারম্যান মাস্টার আব্দুল হাই পলাতক থাকায় প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান তিনি। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তার কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, সরকারি জমি দখল, বিজিবির বরাদ্দকৃত চাউল কম বিতরণসহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ রানা। স্থানীয়রা জানান, সরকারি সুবিধা বণ্টনে স্বজনপ্রীতি ও অনিয়ম যেন নিয়মে পরিণত হয়েছে। অনেক ক্ষেত্রেই প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হচ্ছেন, আর সুবিধা পাচ্ছেন তার ঘনিষ্ঠজনরা।
এছাড়াও নতুন করে তার বিরুদ্ধে তালা উপজেলার পাটকেলঘাটা গরুর হাটের সরকারি জায়গা দখলের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, হাটের নির্ধারিত সরকারি জমি প্রভাব খাটিয়ে দখল করে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হচ্ছে, যার ফলে হাটের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ী ও ইজারাদাররা।
আরও অভিযোগ রয়েছে, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে স্বচ্ছতার অভাব এবং অর্থ আত্মসাতের ঘটনাও ঘটছে বলে দাবি এলাকাবাসীর। এ নিয়ে একাধিকবার অভিযোগ উঠলেও রহস্যজনক কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। অন্যথায় পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ রানার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহলের প্রশ্ন— এভাবে অনিয়ম চলতে থাকলে সাধারণ মানুষের আস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? প্রশাসনের নীরবতা নিয়েও উঠছে নানা প্রশ্ন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park