1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরার কালীগঞ্জে অস্ত্র ও মাদকসহ কুখ্যাত সন্ত্রাসী ইয়ার আলী গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৬৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ কুখ্যাত সন্ত্রাসী ও ডাকাত দলের সদস্য ইয়ার আলীকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সন্ধ্যা প্রায় ৭টা ২০ মিনিটে কালীগঞ্জ থানাধীন কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। সাতক্ষীরার পুলিশ সুপারের নির্দেশনা এবং কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ ও ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালান।অভিযানকালে শংকরপুর গ্রামের মোহাম্মদ আলমগীর (৪০)-এর বাড়ির সামনে থেকে কুখ্যাত সন্ত্রাসী ইয়ার আলী (৩৫), পিতা জব্বার আলী তালুকদারকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা এবং একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গ্রেফতারকৃত ইয়ার আলী দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী ও ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তার নামে আদালতে দুইটি গ্রেফতারি পরোয়ানাও (ওয়ারেন্ট) রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় আরিফুল ইসলাম উজ্জ্বল (৩৫), পিতা মাহমুদ আলী বিশ্বাস, গ্রাম বেনাদনা বিশ্বাস পাড়া, থানা কালীগঞ্জ, জেলা সাতক্ষীরাকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park