1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে একজন তৃণমূল কর্মী হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করছেন

  • আপডেট সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৯৯ বার পঠিত

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ফুল দেওয়ার সময় দুই নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টা ও ২টার দিকে স্মৃতিসৌধ চত্ত্বর থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন- রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা তাহমিনা আক্তার (৪০), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মিষ্টি সুভাষ (২৮) ও ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রকিবুল ইসলাম দুর্জয় (৩২)। নারীদের শরীরে ও হাতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের স্লোগান লেখা দেখা যায়।পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে তাহমিনা আক্তারকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে শিশুসহ তিন সন্তানও ছিল। এ ছাড়া বেলা ২টার দিকে স্মৃতিসৌধের বেদির সামনে থেকে রকিবুল ইসলাম ও স্মৃতিসৌধেরফোয়ারার সামনে থেকে মিষ্টি সুভাষকে আটক করা হয়।আটকের পর তাহমিনা আক্তার সাংবাদিকদের জানান, আগে তিনি সরকারি হাসপাতালে চাকরি করতেন। বর্তমানে কিছু করছেন না। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে একজন তৃণমূল কর্মী হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করছেন। সকালে বাসে তিন সন্তান নিয়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিলে পুলিশ তাকে আটক করে। নিজের ইচ্ছায় তিনি সন্তানদের নিয়ে এসেছেন।আটক করে নিয়ে যাওয়ার সময় মিষ্টি সুভাষ ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষে আসছি। ব্যানারটা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ছিল। জননেত্রী শেখ হাসিনা কি বাংলাদেশের জন্য কিছু করে নাই?। আমরা তিন জন আসছি। এটা তো বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ।’আটক করে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়ার সময় রকিবুল ইসলাম দুর্জয় সাংবাদিকদের বলেন, ‘আমরা কোনও সংগঠনের সঙ্গে যুক্ত নই। আমরা নেত্রীকে ভালোবাসি ও বঙ্গবন্ধুকে ভালোবাসি। বঙ্গবন্ধুর ভালোবাসার কারণেই আজ এখানে আসছি। আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। আমি ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুকে ভালোবাসি। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করেই আজ ২৬ মার্চ এখানে ফুল দিতে এসেছি।’
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে এ-৪ সাইজের কাগজে কার্যক্রম নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনার পক্ষ থেকে ‘সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা’ লিখে স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দেওয়ার সময় তিন জনকে আটক করা হয়েছে। তারা আশুলিয়া থানা হেফাজতে আছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park