1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

কালীগঞ্জ উপজেলা জুড়ে স্বাধীনতা দিবসে বীর সন্তানদের শ্রদ্ধায় স্মরণ

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৬০ বার পঠিত

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
রক্তে ভেজানো অদম্য সাহসের বিনিময় অর্জিত এক ইতিহাসের নাম ২৬ মার্চ। দিনটি বাঙালির আত্মপরিচয়ের গৌরবময় জাতীয় স্বাধীনতা ও গৌরবময় জাতীয় দিবস। সারা দেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জুড়ে ৫৬ তম মহান স্বাধীনতা দিবসটি পালনের জন্য উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কালিগঞ্জ থানা, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, সরকারি, বেসরকারি, প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক সংগঠন গুলো পৃথক পৃথক ভাবে নানান কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন সরকারি, বেসরকারি, স্কুল, কলেজ, হাট বাজার সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সকাল ৭ টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে কালিগঞ্জ থানা চত্বরে ৩১ বার তোপরধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। সকাল সাড়ে ৭ টায় সরোওয়ারদী পার্ক ময়দানে অবস্থিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মইনুল হাসান খানের নেতৃত্বে উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনে, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিভিন্ন সাংবাদিক সংগঠন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন, আনসার ভিডিপি, পানি উন্নয়ন বোর্ড ,পল্লী বিদ্যুৎ সমিতি, বিভিন্ন এনজিও ,কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান পর্যায়ক্রমে প্রশ্নমাল্য অর্পণ করেন। সকাল সাড়ে ৮ টায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপি সদস্য শেখ এবাদুল ইসলাম এবং ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুলের নেতৃত্বে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন। সকাল ৮ টায় মহৎপুর সরকারি কবরস্থানে শহীদদের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিভিন্ন স্কুল ,কলেজের স্কাউট ,গার্লস গাইড, পুলিশ ,আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস সদস্যদের সমন্বয়ে এক মনোজ্ঞ কূচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খানের সভাপতিত্বে থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেন আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন। সকাল সাড়ে নয়টায় পুলিশ আনসার ভিডিপি ফায়ার সার্ভিস স্টেশন সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের মনোজ্ঞ কুচকাওয়াত শেষে ছাত্র-ছাত্রী স্কাউট ও গার্লস গাইডদের সমন্বয়ে পৃথক পৃথকভাবে আকর্ষণীয় ডিসপ্লে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। বেলা ১১ টায় উপজে‍লা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইনুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে ,উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম হোসেন, থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেন , অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেলের) জুয়েল হোসেন,জামায়তের উপজেলা আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু ,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মনির হোসেন প্রমুখ। বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন একাদশ এবং মুক্তিযোদ্ধা সংসদ একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও উপজেলা লেডিস ক্লাবে মহিলাদের জন্য বিভিন্ন খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭ টায় উপজেলা শিল্পকলা ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটির পরিসমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park