1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরা পল্লী বিদ্যুতের এজিএমকে ঘিরে দুর্নীতির অভিযোগ: নেপথ্যে ঘুষ বাণিজ্য ও সম্পদের অস্বাভাবিক বৃদ্ধি (দ্বিতীয় পর্ব)

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১০২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:
সাতক্ষীরা পল্লী বিদ্যুতের এজিএম (ওএন্ডএম) মনজুরুল আক্তারকে ঘিরে ওঠা দুর্নীতির অভিযোগের পর নতুন নতুন তথ্য সামনে আসছে। প্রথম পর্ব প্রকাশের পর ভুক্তভোগী ও সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র আরও গুরুতর অভিযোগ তুলে ধরেছেন।
অভিযোগ রয়েছে, দাপ্তরিক কার্যক্রমে একটি সিন্ডিকেট গড়ে তুলে দীর্ঘদিন ধরে ঘুষ বাণিজ্য চালানো হচ্ছে। নতুন বিদ্যুৎ সংযোগ, মিটার পরিবর্তন, লাইন মেরামতসহ বিভিন্ন সেবায় নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন একাধিক গ্রাহক।
স্থানীয় সূত্র জানায়, কোনো কাজ দ্রুত সম্পন্ন করতে হলে নির্দিষ্ট দালালের মাধ্যমে যোগাযোগ করতে হয়। অন্যথায় ফাইল দীর্ঘদিন ঝুলে থাকে বলেও অভিযোগ রয়েছে।
এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তার অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিযোগকারীদের দাবি, স্বল্প সময়ে বিপুল সম্পদের মালিক হওয়ার পেছনে অবৈধ আয়ের যোগসূত্র রয়েছে, যা তদন্তের দাবি রাখে।অপারেশন ও মেইনটেন্যান্স (O&M) সংশ্লিষ্ট বিভিন্ন খাতে—বিশেষ করে ক্রয় প্রক্রিয়া, বিল অনুমোদন ও রক্ষণাবেক্ষণ কাজে—অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগও উঠে এসেছে।
এ বিষয়ে মনজুরুল আক্তারের বক্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া দেননি।
এদিকে সচেতন মহল বলছে, ধারাবাহিকভাবে এমন অভিযোগ উঠে আসা অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন তারা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park