1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় এনসিবি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ গণধোলাইয়

  • আপডেট সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৪০১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরায় বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা যুগ্ম আহ্বায়ক পরিচয়ধারী মামুন হাউলাদারের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে চাঁদা দাবি ও আদায় করতেন। এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েন স্থানীয় সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি তার এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে কিছু লোকজন তাকে গণধোলাই দেয় বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে নানা অনিয়ম, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ থাকলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।এছাড়া অভিযোগ রয়েছে, মামুন হাউলাদার অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার গ্রামের বাড়ি খুলনায় হলেও বর্তমানে তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার মহল্লাপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করছেন।আরও জানা যায়, শ্বশুর-শাশুড়ির ওপর নির্যাতন এবং তাদের ঘরবাড়ি ও জায়গা-জমি দখলের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বিএনপি নেতা অভিযোগ করে বলেন, মামুন হাউলাদারের নানা ধরনের অত্যাচার ও প্রভাব বিস্তারের কারণে তারা দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। তারা বলেন, “তার কর্মকাণ্ডে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। এলাকায় নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় মানুষের ওপর চাপ সৃষ্টি করা, ভয়ভীতি দেখানো এবং বিভিন্ন অজুহাতে টাকা দাবি করার মতো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব কারণে সাধারণ মানুষও তার আচরণে ক্ষুব্ধ হয়ে উঠেছে। তবে বিভিন্ন কারণে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।”তারা আরও বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা দরকার।এ বিষয়ে তালা থানার ওসির কাছে জানতে চাইলে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, “এ বিষয়ে পরে কথা বলছি।”এদিকে স্থানীয় সচেতন মহল ঘটনাটি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, অভিযোগগুলো সত্য হলে এর সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park