1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৮০ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র ইফতার মাহফিল। জেলার উর্দ্ধতন রাজনৈতিক ব্যক্তিবর্গ,ব্যবসায়ী নেতৃবৃন্দ,প্রখ্যাত গণমাধ্যমকর্মীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় সাতক্ষীরা সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র ইফতার মাহফিল।

বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা জেলা মৎস্য অফিসের কনফরেন্স রুমে সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র সভাপতি মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাহতুল্লাহ পলাশ । বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট নুরুল ইসলাম, সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী, সাতক্ষীরা আদালতের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর পিপি এডভোকেট শেখ আলমগীর আশরাফ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাতক্ষীরার আহবায়ক এডভোকেট আকবর আলী, সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব এডভোকেট নুরুল আমিন, সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র উপদেষ্টা এডভোকেট এবি এম সেলিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সহসভাপতি আবুল কালাম, সাতক্ষীরা শহর ছাত্রদলের আহবায়ক হাজি আইয়ুব, প্রভাষক আনারুল ইসলাম, সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র সহসভাপতি ডি এম কামরুল ইসলাম, সাংবাদিক এম ইদুজ্জামান ইদ্রিস, রাজনৈতিক নেতা ও প্রভাষক ইদ্রিস আলী, রসুল পুর হাইস্কুলের প্রধান শিক্ষক আরশাফ হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান বাপ্পি, প্রচার সম্পাদক আজহারুল ইসলাম, সদস্য মীর আবু বক্কর, নাজমুল আলম মুন্না, সদস্য তুহিন হোসেন, সদস্য এস এম বিপ্লব হোসেন, শেখ কামরুল ইসলাম, রবিউল ইসলাম, সাংবাদিক মাসুদ আলী সুজয়, আলমগীর হায়দার, আরশাফুল ইসলাম মুকুল, জাহাঙ্গীর হোসেন, জি এম আবু জাফর, হোসেন আলী, ডি এম আশিক, ফিরোজ হোসেন, শেখ মিজানুর রহমান, আলী হোসেন, গাজী হাবিব, সাংবাদিক আসাদুজ্জামান সরদার, ইব্রাহিম খলিল, দেলোয়ার হোসেন, শাহজাহান আলী মিঠুন, সাংবাদিক হাবিবুর রহমান সোহাগ, মোকারম বিল্লাহ ইমন, আরিফুর রহমান জেমস, লাল্টু হোসেন প্রমুখ। এসময় উপস্থিত শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।
ইফতার পূর্ব আলোচনাসভায় বক্তারা বলেন, সমাজের অসঙ্গতি তুলে ধরা ও সরকারের গঠনমুলক সমালোচনায় গণমাধ্যমের অপরিসীম ভূমিকা রয়েছে। সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা,র সাংবাদিকতায় গৌরবজ্জ্বল ভূমিকা রয়েছে। এধারা ইতিবাচকভাবে চলবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একরামুল কবীর
ইফতার পূর্ব দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ ইয়াসিন আরাফাত।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park