আব্দুর করিমঃ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ২নং ওয়ার্ডের, গোবিন্দপুর গ্রামে মিফতাহুল উলুম বালক-বালিকা মাদরাসার ভিত্তি স্থাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকালে মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আশরাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ তাকদির আহসান রুবেল।বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার প্রসার ও নৈতিক সমাজ গঠনে মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এলাকার শিশু-কিশোরদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে এই মাদরাসা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুলিহর ইউনিয়ন শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল জলিল, ইউনুস আলী, শাহিন আলম, সোহরাব হোসেন, মহাসিন আলম, জাকির হোসেন ও বিল্লাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মাদরাসার সার্বিক উন্নয়ন কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মিফতাহুল উলুম বালক-বালিকা মাদরাসার মুহতামিম মুফতি মোঃ আব্দুল্লাহ।