1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরার শাখরা কোমরপুর বেইলি ব্রিজ মৃত্যুফাঁদে পরিণত, সংস্কারের দাবিতে এলাকাবাসীর উদ্বেগ

  • আপডেট সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৮১ বার পঠিত

সাতক্ষীরার ভোমরা প্রতিনিধি;
সাতক্ষীরার শাখরা–কোমরপুর সড়কের গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজটির ওপরের লোহার প্লেট ভেঙে বড় বড় গর্ত তৈরি হওয়ায় এটি এখন কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ পারাপার করছেন।স্থানীয়রা জানান, ব্রিজটির নিচে গভীর নদী আর উপরে ভাঙাচোরা লোহার প্লেট। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবুও বিকল্প কোনো রাস্তা না থাকায় বাধ্য হয়েই শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও সাধারণ পথচারীরা এই ঝুঁকিপূর্ণ ব্রিজ ব্যবহার করছেন।এলাকাবাসীর মতে, শাখরা, কোমরপুর, বৈচনা, হাড়দ্দাহ ও ভোমরা বন্দরের সঙ্গে যোগাযোগের জন্য এই ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন শিক্ষার্থীরা স্কুলে যাতায়াত, ব্যবসায়ীরা বাজারে পণ্য আনা-নেওয়া এবং অসুস্থ মানুষ চিকিৎসার জন্য হাসপাতালে যেতে এই ব্রিজ ব্যবহার করেন।স্থানীয় সূত্রে জানা যায়, বেইলি ব্রিজটির পাশেই প্রায় শতবর্ষী পদ্মা শাখরা হাট-বাজার অবস্থিত। প্রতি সপ্তাহে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এই হাট বসে। হাটের দিনগুলোতে মানুষের ভিড় ও যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ে।রবিবার সকালে হাটে আসার পথে একটি মোটরভ্যান ব্রিজের ভাঙা অংশে আটকে দুর্ঘটনার শিকার হয়। এতে ভ্যানচালক আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটির বেহাল অবস্থা সম্পর্কে প্রশাসনকে জানানো হলেও এখনো কার্যকর কোনো সংস্কার কাজ শুরু হয়নি। ফলে প্রতিদিন আতঙ্ক নিয়ে ব্রিজটি পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষকে।স্থানীয়দের দাবি, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত ব্রিজটি সংস্কার বা নতুন সেতু নির্মাণ করা হোক। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park