1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরা পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়নে সরকারি জমি দখলে করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাছুদ

  • আপডেট সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৯২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | সাতক্ষীরা
সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ রানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সরকারি জায়গা দখলের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, সরুলিয়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান মাস্টার আব্দুল হাই রাজনৈতিক পরিস্থিতির কারণে দীর্ঘদিন এলাকায় অনুপস্থিত থাকায় বর্তমানে ইউনিয়নের দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ রানা। এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি বিভিন্ন সরকারি সম্পত্তির ওপর প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ করছেন স্থানীয়রা।
বিশেষ করে পাটকেলঘাটা গরু হাটখোলা এলাকার সরকারি জমি দ্রুত দখল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ব্যবহৃত এই জায়গা ব্যক্তিস্বার্থে দখলের চেষ্টা করা হলে তা জনস্বার্থের পরিপন্থী হবে।
স্থানীয় সচেতন মহল বলছেন, সরকারি জায়গা জনগণের সম্পদ। তাই কোনো ব্যক্তি বা জনপ্রতিনিধি যদি ক্ষমতার অপব্যবহার করে তা দখল করার চেষ্টা করেন, তবে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ রানার বক্তব্য জানার জন্য চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে এলাকাবাসী বিষয়টি তদন্ত করে সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park