1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

পাটকেলঘাটায় জমে উঠেছে ঈদের কেনাকাটা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১২৯ বার পঠিত

পাটকেলঘাটা(সাতক্ষীরা)প্রতিনিধি:আর মাত্র কিছু দিন বাকি ঈদের। পাটকেলঘাটায় এরই মধ্যে চলছে ঈদের কেনাকাটা। ঈদের কেনাকাটায় ছোট-বড়, ধনী-গরিব কেউ পিছিনে নেই। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ক্রেতারা ছুটছেন ফুটপাত থেকে শুরু করে ছোট-বড় মার্কেট ও বিপণি-বিতানগুলোতে। ঈদের আনন্দকে সাথী করতে প্রতিটি মানুষ পছন্দের জিনিসটি কিনতে ছুটছেন বিভিন্ন মার্কেটে। কেউ কিনছেন শাড়ি, কেউ পাঞ্জাবি, কেউ বেবি ড্রেস, কেউ থ্রিপিস আবার কেউ বাহারি কসমেটিকস। মানুষের কোলাহলে জমে উঠেছে ঈদ বাজার। ক্রেতাদের আকর্ষণ করতে বিভিন্ন মার্কেটে আলোকসজ্জা করা হয়েছে। পাশাপাশি ফুটপাথের দোকানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ব্যবসায়ীরা বলছেন, ১২ রোজার পর থেকে দোকানে ক্রেতাদের ভিড় বাড়ছে। আমরা সারা বছর ঈদকে লক্ষ্য রেখে বসে থাকি। ঢাকা থেকে ভালো ভালো পণ্য ক্রয় করি। রমজানের শুরুতে বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে টেইলার্সের দোকানগুলোতে। তরুণী ও নারীরা আগেই টেইলার্স ও ছিট কাপড়ের দোকানে গিয়ে পছন্দের দেশি-বিদেশি থ্রিপিস বানিয়েছেন। পাটকেলঘাটার গারমের্ন্স ব্যবসায়ী আল্লাহর দান বস্ত্রলয়ের মালিক শেখ অহিদুজ্জামান ও বসিরহাট বন্ত্রলয়ের মালিক শাহিনুর রহমান বলেন, শার্ট-প্যান্ট, টি-শার্ট, পাঞ্জাবি-পায়জামা, ট্রাউজার, বাচ্চাদের পোশাক, শাড়ি, শার্ট পিস, প্যান্ট, পিস, থ্রি-পিস, গেঞ্জি, লুঙ্গি ইত্যাদি রমজানের শুরুতে আমি ঢাকা থেকে নিয়ে এসেছি । ১২ রমজানের পর থেকেই দোকানে নানা বয়সী কিশোরী, তরুণী, মহিলাদের ভিড় বাড়ছে। এবারের ঈদে শাড়ির বাজার খুবই মন্দা। তেমন ভিড় নেই দোকানে। সন্ধ্যার পর একটু বেশি ভিড় থাকলেও ক্রেতাদের শাড়ি কেনার প্রতি আগ্রহ কম। শহরের অনেকে এখন বাহারি সব থ্রিপিস পরছে। তাই শাড়ি কিনছে কম। শাড়ি কিনতে আসা নাজমা আক্তার মুক্তি জানান, ঈদে এবার দেশি প্রিন্টের একটি শাড়ি কিনেছি। আমার মায়ের জন্য টাঙ্গাইল শাড়ি কিনেছি। পাশাপাশি অন্যদের জন্য তাঁত, সিল্ক শাড়ি কিনেছি। থ্রিপিস কিনতে আসা জান্নাতুল ফেরদৌস ঝুমুর বলেন, এবার আমি দেশি সুতি থ্রিপিস কিনেছি। কারণ সামনে গরম তাই সুতি থ্রিপিস পরে খুবই আরাম বোধ করি। পাশাপাশি দেশি আড়ং-এর প্রিন্টের থ্রিপিস আমার খুবই পছন্দের।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park