প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবেই এই ঝটিকা সফর। প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগণের সঙ্গে দূরত্ব বজায় রাখা কিংবা অফিসে দেরিতে আসার পুরোনো আমলাতান্ত্রিক মনোভাব আর সহ্য করা হবে না। যারা নির্ধারিত সময়ে ডেস্কে অনুপস্থিত থেকে সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।অফিসে প্রবেশের প্রথম ৪০ মিনিট ডেস্কে অবস্থান বাধ্যতামূলক করার যে কঠোর পরিপত্র সম্প্রতি জারি হয়েছে, সিদ্ধিরগঞ্জের ঘটনা যেন তার প্রকাশ্য লঙ্ঘন। এসি ল্যান্ডের ছুটিতে থাকা কিংবা কর্মকর্তাদের দেরিতে আসার অজুহাত এখন আর ধোপে টিকবে না। প্রতিমন্ত্রীর এই ঝটিকা সফর কেবল সিদ্ধিরগঞ্জেই সীমাবদ্ধ থাকবে না বরং বাংলাদেশের যেকোনো প্রান্তের যেকোনো সরকারি দপ্তরে যেকোনো সময় হানা দেবে এই তদারকি টিম।কর্মকর্তাদের অনুপস্থিতিতে সেবাগ্রহীতাদের ভোগান্তি সরাসরি প্রত্যক্ষ করলেন প্রতিমন্ত্রী। সরকারি নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কঠোর হুঁশিয়ারি।জনগণের সেবায় আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে জিরো টলারেন্স নীতি ঘোষণা। দেশব্যাপী যেকোনো ভূমি অফিসে যেকোনো দিন হতে পারে আকস্মিক পরিদর্শন।