শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্বরত নায়েব আব্দুল গনির বিরুদ্ধে এলাকাবাসীর কাছ থেকে অসদাচরণ, কাজ নিয়ে হয়রানি এবং অর্থ লোপাটের গুরুতর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, জমির নামজারি, খতিয়ান সংশোধন, মিউটেশনসহ বিভিন্ন দাপ্তরিক কাজের জন্য ভূমি অফিসে গেলে সাধারণ মানুষকে দীর্ঘদিন ঘোরানো হয়। অনেক ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত কাগজপত্রের অজুহাতে ফাইল আটকে রাখা হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।
কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, নির্ধারিত সরকারি ফি ছাড়াও অতিরিক্ত অর্থ দাবি করা হয়। অর্থ না দিলে কাজ বিলম্বিত বা বন্ধ রাখার অভিযোগও রয়েছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, “আমরা সাধারণ মানুষ। জমিজমার কাজ করতে এসে দিনের পর দিন ঘুরছি। ঠিকমতো কথা পর্যন্ত শোনা হয় না। উপরন্তু টাকার চাপ সৃষ্টি করা হয়।”এদিকে এলাকাবাসীর দাবি, নায়েব আব্দুল গনির আচরণে ভূমি অফিসটি যেন আতঙ্কের জায়গায় পরিণত হয়েছে। অনেকে তাকে “এলাকার ত্রাস” হিসেবেও উল্লেখ করেছেন। ফলে সাধারণ মানুষ ন্যায্য সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত সরেজমিন তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা আশা করছেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে এ ব্যাপারে অভিযুক্ত নায়েব আব্দুল গনির বক্তব্য জানা সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে তা প্রকাশ করা