1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

গাজীপুরের শ্রীপুর পৌর শহরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৭ বার পঠিত

গাজীপুরের শ্রীপুর পৌর শহরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় লোকজন জানান, হঠাৎ তিনতলা ভবনের দ্বিতীয় তলা থেকে ওপরের দিকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। কাছে গিয়ে দেখা যায়, দ্বিতীয় তলার ভেতরে থাকা কিছু কাঠ ও ফেলনা জিনিসপত্রে আগুন জ্বলছে। ধোঁয়া দেখে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুন নেভাতে কেউ এগিয়ে যাননি।প্রত্যক্ষদর্শী মো. আক্তার বলেন, প্রায় ১০–১২ মিনিট আগুন জ্বলেছে। পরে নিজে থেকেই আগুন নিভে যায়।২০২৪ সালের ৫ আগস্টের আগে ভবনটি শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের নেতা–কর্মীরা ব্যবহার করতেন। গণ–অভ্যুত্থানের পর কার্যালয়টির আসবাবসহ প্রায় সবকিছু লুট হয়ে যায়। বেশির ভাগ নেতা–কর্মী আত্মগোপনে চলে যান। মঙ্গলবার কার্যালয়ের ভেতরে কীভাবে আগুন লাগল, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি।শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আলী বলেন, ‘এমন কোনো ঘটনার খবর আমরা পাইনি।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park