1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

পাটকেলঘাটা খলিষখালীতে ডাকাতি নাকি সাজানো নাটক? গনেশপুরের ঘটনায় জনমনে নানা প্রশ্ন

  • আপডেট সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ২০১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি
সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের গনেশপুর গ্রামে একটি কথিত ডাকাতির ঘটনা ঘটেছে। তবে ঘটনার বর্ণনা ও পারিপার্শ্বিক অবস্থার কারণে এটি নিয়ে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও সংশয়। অনেকেই বিষয়টিকে সাধারণ ডাকাতির ঘটনা না বলে রহস্যজনক হিসেবে দেখছেন।স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে গনেশপুর বাজারসংলগ্ন পোল্ট্রি ব্যবসায়ী রুহুল আমিনের খামারে ৪–৫ জন দুর্বৃত্ত প্রবেশ করে। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে খামারের ভেতরে ঢুকে পড়ে। এ সময় খামারে থাকা রুহুল আমিনের বাবা-মাকে কোনো ধরনের শারীরিক আঘাত না করে প্রায় দুই কোটি ৫০ লাখ টাকা নিয়ে যায় বলে দাবি করেন ভুক্তভোগীর মা।
ঘটনার সময় দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে একটি বোমা বা বাজির মতো কিছু বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য। পরে খবর পেয়ে খলিষখালী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত করেন।জনমনে যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে ঘটনার পর থেকেই স্থানীয়দের মধ্যে আতঙ্কের পাশাপাশি নানা প্রশ্ন তৈরি হয়েছে—
ডাকাতরা যদি পেশাদার অপরাধী হয়, তবে তারা কেন মুখে কোনো মুখোশ ব্যবহার করেনি?
পুলিশ পরিচয়ে প্রবেশ করলেও তাদের পোশাক ও আচরণ পুলিশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না বলে এলাকাবাসীর দাবি।
একটি পোল্ট্রি খামারে এত বড় অঙ্কের নগদ অর্থ থাকার বিষয়টি কতটা স্বাভাবিক—এ নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। কাউকে আঘাত না করে ও কোনো ধস্তাধস্তি ছাড়াই এত বিপুল অর্থ নিয়ে যাওয়া কীভাবে সম্ভব হলো? বিস্ফোরণের বিষয়টি এখনো স্পষ্ট নয়—বোমা নাকি বাজি, তা নিশ্চিত করা যায়নি।এসব কারণে সাধারণ মানুষের একটি অংশ ঘটনাটিকে সাজানো নাটক কি না, সে বিষয়েও খতিয়ে দেখার দাবি জানাচ্ছেন।প্রশাসনের পরিদর্শন ও আশ্বাস এদিকে আজ দুপুর প্রায় বারোটার দিকে তালা উপজেলা সার্কেল অফিসার নুরুল নুরুল্লাহ পাটকেলঘাটা থানার খলিষখালী পুলিশ ক্যাম্পের চৌকস কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা হবে এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।স্থানীয়দের দাবি, এই ঘটনাকে শুধু ডাকাতি হিসেবে না দেখে সব দিক বিবেচনায় নিয়ে গভীর তদন্ত করা জরুরি। তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park