1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে রমজান উপলক্ষে পচা ও নিম্নমানের খেজুর মজুত, রাখার দায়ে ১ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১২৭ বার পঠিত

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজারে রমজান মাসকে ঘিরে পচা ও নিম্নমানের খেজুর মজুতের দায়ে এক দোকান মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও অভিযানে ৩০ কেজি নিম্নমানের ও পচা খেজুর মহানন্দা নদীতে ফেলে বিনষ্ট করা হয়।
পাশাপাশি ভেজাল ৭৫ কেজি গুড়, ৪ কেজি অননুমোদিত রং এবং শিশুখাদ্যের সাথে খেলনা রাখার অপরাধে ২ হাজার টাকার পণ্য ধ্বংস করা হয়।শনিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।জানা যায়, রমজান মাসকে ঘিরে পুরাতন বাজারে মেসার্স এনামুল এন্টারপ্রাইজে মজুত করা খেজুরের দোকানের গোডাউনে পচা ও নিম্নমানের খেজুর পাওয়া যায়। যা খাওয়ার অনুপযোগী। তাই জরিমানার পাশাপাশি এসব খেজুর বিনষ্ট করা হয়েছে। এছাড়াও একই এলাকায় আরেকটি দোকানে গুড়ে ভেজাল পাওয়া যায়। প্রায় ৭৫ কেজি গুড় বিনষ্ট করা হয়।
অভিযানে একটি বেকারি প্রস্তুতকারক ফ্যাক্টরিতে কেক ও বিস্কুট তৈরিতে ব্যবহার করা অননুমোদিত ৪ কেজি রং নষ্ট করা হয়। এছাড়াও শিশুখাদ্যের সাথে খেলনা রাখার দায়ে এসব ২ হাজার টাকার পণ্য নষ্ট করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন। অভিযানে র‍্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park