1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

দৈনিক সোনার বাংলাদেশে সংবাদ প্রকাশের পর আওয়ামী লীগ নেতার দলীয় কার্যক্রম স্থগিত

  • আপডেট সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৩৮ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:
দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকায় প্রকাশিত সংবাদের পর সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতার দলীয় কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।জানা গেছে, আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মো. ওয়াহিদুল ইসলাম এবং দরগাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সমর্থক সাবেক চেয়ারম্যান এস এম জমির উদ্দিন গাজীর বিএনপিতে যোগদানের একটি অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়টি স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। এ সংক্রান্ত সংবাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টি জেলা বিএনপির নজরে আসে।
এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ ও সদস্য সচিব আর জাহিদ তবু যৌথ সিদ্ধান্তে একটি লিখিত নির্দেশনা জারি করেন। নির্দেশনায় বলা হয়, স্থানীয় পর্যায়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত দুই ব্যক্তির বিএনপিতে যোগদান সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত থাকবে।জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ও রাজনৈতিক পরিবেশ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিষয়টি পর্যালোচনা শেষে পরবর্তী সময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানানো হবে।এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে দলীয় শৃঙ্খলা রক্ষার উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বিষয়টি আরও তদন্তের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park