1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের আতঙ্কের নাম দেবহাটা থানার ওসি জাকির হোসেন

  • আপডেট সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের জন্য এখন এক মূর্তিমান আতঙ্কের নাম—দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন। মাদক ও অপরাধ দমনে তার কঠোর ও আপসহীন অবস্থানের কারণে অপরাধীদের মধ্যে ব্যাপক ভীতি ছড়িয়ে পড়েছে।দায়িত্ব গ্রহণের পর থেকেই ওসি জাকির হোসেন দেবহাটা থানাকে একটি কার্যকর ও জনবান্ধব থানা হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাদক কারবারি, চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান, গ্রেপ্তার এবং আইনি পদক্ষেপ গ্রহণের ফলে অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলে স্থানীয়রা জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে তিনি “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করছেন। কোনো প্রকার রাজনৈতিক চাপ বা প্রভাবকে তোয়াক্কা না করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করায় সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। অনেক মাদক ব্যবসায়ী এলাকা ছেড়ে পালিয়ে গেছে, আবার কেউ কেউ আত্মগোপনে রয়েছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও জনপ্রতিনিধিরা জানান, ওসি জাকির হোসেনের নেতৃত্বে দেবহাটা থানার পুলিশ এখন অনেক বেশি সক্রিয় ও দায়িত্বশীল। তার এই সাহসী ভূমিকা অব্যাহত থাকলে দেবহাটা উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অপরাধ দমনে এমন কঠোর ও পেশাদার পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেবহাটাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park