1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরা দেবহাটায় মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত বিএনপি নেতা আব্দুর রবের জয় প্রত্যাশায় সাধারণ জনগণ

  • আপডেট সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৫৩ বার পঠিত

আল আমিন সরদার নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত বিএনপির ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী প্রার্থী, আলিপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আব্দুর রব (আব্দুর রউফ)–এর পক্ষে ক্রমেই বাড়ছে সাধারণ মানুষের আস্থা ও সমর্থন।
স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার মিথ্যা মামলায় কারাবরণ করেছেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন এবং এমনকি বিএনপির রাজনীতিতে যুক্ত থাকার কারণে নিজের সন্তানকেও হারিয়েছেন। তবুও এসব দুঃখ-কষ্ট উপেক্ষা করে তিনি আজীবন সাধারণ মানুষের পাশে থেকেছেন।
সাধারণ জনগণ জানান, স্বৈরাচারী শাসনামলের সময়েও আলিপুর ইউনিয়নে নির্যাতিত ও অবহেলিত মানুষের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন আব্দুর রব। ক্ষমতার বাইরে থেকেও তিনি মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়িয়েছেন, যা তাকে মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে দিয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে,আমরা তাকে শুধু একজন রাজনীতিবিদ হিসেবে নয়, মানবতার ফেরিওয়ালা হিসেবেই চিনি। তিনি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন, তাহলে দেবহাটার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এ বিষয়ে আমরা আশাবাদী।”এলাকার হিন্দু সম্প্রদায়ের একাধিক পরিবার জানান, গত ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে তারা নির্যাতনের শিকার হলেও আলিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রবের কাছে আশ্রয় পেয়ে নিরাপত্তা ও সহায়তা পেয়েছেন। তারা বলেন,তিনি দল-মত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ান। সংকটকালে আমাদের পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করেছেন। এজন্য আমরা তাকে মানবতার ফেরিওয়ালা বলেই জানি।”
সবমিলিয়ে দেবহাটা উপজেলায় বিএনপির ধানের শীষের প্রার্থী হিসেবে আব্দুর রবকে বিপুল ভোটে বিজয়ী দেখতে চান সাধারণ মানুষ। তাদের বিশ্বাস, মানবিকতা, ত্যাগ ও অভিজ্ঞতার সমন্বয়ে তিনি আগামী দিনে দেবহাটা বাসীর জন্য আরও ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park