সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার (তালা) উপজেলার পাটকেলঘাটায় ছাত্রদলের রাজনীতিতে নতুন গতি ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। পাটকেলঘাটা থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক রিজভী আহমেদ–এর বলিষ্ঠ ও সাহসী নেতৃত্বে সংগঠনটি নতুন রূপে আত্মপ্রকাশ করেছে।রাজপথে সক্রিয় এই ছাত্রনেতা রিজভী আহমেদ বর্তমানে পাটকেলঘাটা তালা উপজেলার বিএনপির ছাত্র রাজনীতিতে এক পরিচিত ও নির্ভরযোগ্য নাম। সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চাঁদাবাজি, মাদক ব্যবসা, চুরি ও ডাকাতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে রিজভী আহমেদ ইতোমধ্যেই একজন আপসহীন ছাত্রনেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন।পাটকেলঘাটা থানা ছাত্রদলের নেতাকর্মীরা জানান, রিজভীর নেতৃত্বে ছাত্রদল এখন আরও সংগঠিত ও ঐক্যবদ্ধ। তার নেতৃত্বে গড়ে ওঠা ছাত্রসমাজ পাটকেলঘাটা ছাড়াও তালা, কলারোয়া ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করছে।এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলা তালা ও কলারোয়ার আসনের এমপি প্রার্থী, ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হাবিবুল ইসলাম হাবিব–এর পক্ষে সাধারণ জনগণের ঘরে ঘরে গিয়ে জনসংযোগ ও সমর্থন আদায়ে কাজ করছেন ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা। এ কার্যক্রমে রিজভী আহমেদের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে স্থানীয়রা মন্তব্য করেন।স্থানীয় এক হিন্দু সম্প্রদায় পরিবারের সদস্য বলেন,“পাটকেলঘাটা থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক রিজভী আহমেদের সঙ্গে কারও তুলনা হয় না। তিনি নির্ভেজাল রাজনীতি করেন এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সবসময় সোচ্চার। বিএনপিতে এমন নেতা পাওয়া সত্যিই কঠিন।”আরও অনেকেই আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে রিজভী আহমেদকে বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদে দেখতে চান তারা। তার নেতৃত্বে পাটকেলঘাটাসহ সাতক্ষীরা জেলায় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে—এমন প্রত্যাশাই এখন সাধারণ মানুষের।