1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

কালীগঞ্জ রিডা হাসপাতালে রক্ত সংরক্ষণে চরম অবহেলা ও মানবিকতার লঙ্ঘনের অভিযোগ

  • আপডেট সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৯৫ বার পঠিত

সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার :
সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায় অবস্থিত রিডা হাসপাতালের বিরুদ্ধে রক্ত সংরক্ষণে চরম অবহেলা ও মানবিকতার লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের কাছ থেকে সংগৃহীত রক্ত যথাযথভাবে সংরক্ষণ না করে ডাস্টবিনের পাশে ফেলে রেখেছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দিয়েছে।সম্প্রতি হাসপাতাল চত্বরে ডাস্টবিনের পাশে মানুষের রক্ত ফেলে রাখা অবস্থায় দেখা যায়। যে রক্ত অসুস্থ মানুষের জীবন রক্ষায় ব্যবহৃত হওয়ার কথা, সেই রক্ত এভাবে অবহেলিত অবস্থায় ফেলে রাখা হাসপাতালের দায়িত্বজ্ঞানহীনতা ও চরম উদাসীনতারই বহিঃপ্রকাশ। স্বাস্থ্যবিধি অনুযায়ী রক্ত সংরক্ষণের জন্য নির্দিষ্ট তাপমাত্রা ও জীবাণুমুক্ত পরিবেশ বজায় রাখা বাধ্যতামূলক হলেও, এ ক্ষেত্রে তার সম্পূর্ণ ব্যত্যয় ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
বিশেষজ্ঞদের মতে, সংগৃহীত রক্ত সঠিকভাবে সংরক্ষণ না করলে তা দ্রুত দূষিত হয়ে পড়ে এবং বিভিন্ন রোগজীবাণুর উৎসে পরিণত হতে পারে। এমন দূষিত রক্ত যদি কোনোভাবে অন্য রোগীর শরীরে প্রবেশ করে, তবে তা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও প্রাণনাশের কারণও হতে পারে।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে ভবিষ্যতে এটি জনস্বাস্থ্যের জন্য আরও বড় বিপর্যয়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park