1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

তালার নায়েব মিজানুরের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল অতীতে নেই কোনো দুর্নীতির দাগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সাতক্ষীরার তালা সদর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মিজানুর রহমানের বর্ণাঢ্য ও পরিচ্ছন্ন চাকরি জীবনে কলঙ্ক লেপন করতে একটি স্বার্থান্বেষী মহল মরিয়া হয়ে উঠেছে। দীর্ঘ কর্মজীবনে যার বিরুদ্ধে কোনো অভিযোগ কিংবা কোনো গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়নি, সেই পরিচ্ছন্ন ইমেজের কর্মকর্তাকে প্রশ্নবিদ্ধ করতে কয়েক বছরের পুরোনো একটি খণ্ডিত ভিডিওকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।



নায়েব মিজানুর রহমানের দীর্ঘ চাকরি জীবন পর্যালোচনা করে দেখা যায়, তিনি সর্বদা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। ইতিপূর্বে তার বিরুদ্ধে কোনো প্রশাসনিক তদন্ত বা বিভাগীয় মামলা হয়নি। এমনকি স্থানীয় বা জাতীয় কোনো সংবাদপত্রে তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ কখনো ওঠেনি। তালা সদর ভূমি অফিসে যোগদানের পর থেকেই তিনি সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা দিয়ে যাচ্ছেন, যা এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে তাকে দুর্নীতিবাজ প্রমাণের যে চেষ্টা চলছে, সেটি কয়েক বছর আগের। ওই ভিডিওর প্রকৃত সত্য উদ্ঘাটন করেছে দৈনিক সাতক্ষীরা দিগন্ত ও ডিএসডি টিভি। তারা ভিডিওতে থাকা সংশ্লিষ্ট ব্যক্তির সাথে কথা বলে জানতে পেরেছেন যে, সেটি ছিল নিয়মিত খাজনা পরিশোধের একটি মুহূর্ত। ওই ব্যক্তি নিজেই স্বীকার করেছেন যে, মিজানুর রহমানকে সামাজিকভাবে হেয় করতে একটি প্রভাবশালী প্রতিপক্ষ মহল গোপনে সেই ভিডিও ধারণ করে এখন তা ব্যবহার করছে।

স্থানীয়দের মতে, মিজানুর রহমান একজন নিঃসন্দেহে ভালো মানুষ। ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ তার ব্যবহারে মুগ্ধ। স্থানীয়রা দাবি করেন, মিজানুর রহমান একজন পরোপকারী ও সৎ কর্মকর্তা বলেই আজ ষড়যন্ত্রকারীরা তার পিছু নিয়েছে। কোনো প্রকার প্রমাণ ছাড়াই একজন সরকারি কর্মকর্তার মানহানি করা সুস্থ ধারার সাংবাদিকতা বা সামাজিক কাজ হতে পারে না।

এলাকাবাসীর দাবি, যারা ষড়যন্ত্রমূলকভাবে একজন নিরপরাধ মানুষের সম্মানহানি করছে, তাদের খুঁজে বের করা উচিত। দীর্ঘ সময় ধরে কোনো অভিযোগ ছাড়া কাজ করে আসা একজন মানুষের নামে ভিত্তিহীন খবর ছড়ানো পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

নায়েব মিজানুর রহমান জানান, তিনি আইন ও বিধির বাইরে কখনোই কোনো কাজ করেননি। তাকে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে এই পুরোনো ভিডিও ছড়ানো হচ্ছে, যার কোনো ভিত্তি নেই।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park