সাতক্ষীরা প্রতিনিধিঃকেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আশাশুনি উপজেলা জিয়া সাইবার ফোর্স জেড,সি,এফ পক্ষ থেকে সংগঠনের আহ্বায়ক সরদার আরিফ ইসলাম মিঠুন এবং সদস্য সচিব আফজাল হোসেনের তত্বাবধানে এবং সার্বিক সহযোগিতায় আল আমিন এবং সকল সদস্য শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ ২ ই ডিসেম্বর, ২০২৫ রোজ মঙ্গলবার বাদ আসর আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড সুভাদ্রকাটি হযরত মুহাম্মদ (সঃ) হাফিজিয়া মাদ্রাসায় কুরআনের পাখিদের নিয়ে উক্ত দোয়া অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ সহ এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।