1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

কালিগঞ্জে তালাকপ্রাপ্ত প্রবাসী নারীর ছবি-ভিডিও বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর অভিযোগ

  • আপডেট সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

শিমুল হোসেন,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি;সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এক প্রবাসী নারীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সম্পাদনা (এডিট) করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা মোছাঃ লুৎফর নেছা বেগম (৫৮) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পানিয়া গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে আব্দুল আলিম (৩৫) এবং তার সহযোগী একই গ্রামের জাহিদ হোসেন (৩০) পরিকল্পিতভাবে প্রবাসী হালিমা খাতুনের (৩০) ছবি বিকৃত করে ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দিচ্ছে। এসব বিকৃত ও অশ্লীল কনটেন্টে ভুক্তভোগীর শারীরিক অঙ্গভঙ্গিকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। এমনকি দেব-দেবীর মূর্তি ও মাদকদ্রব্যের ছবির সঙ্গে তার ছবি জুড়ে কুরুচিপূর্ণভাবে প্রচার করা হচ্ছে।অভিযোগে আরও বলা হয়, শুধু হালিমাই নয়, তার তিন বোন, এক ভাই এবং নিকটাত্মীয়দের ছবিও কেটে বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তারা “অচেনা মানুষ” নামের ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে এসব কার্যক্রম চালাচ্ছে।পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল আলিমের সঙ্গে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয়েছিল হালিমা খাতুনের। বিয়ের পর থেকেই আলিম তার স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। প্রায় দেড় বছর আগে নির্যাতনের কারণে তাদের বিচ্ছেদ ঘটে। বর্তমানে হালিমা জীবিকার প্রয়োজনে সৌদি আরবে অবস্থান করছেন এবং সেখান থেকে সন্তানদের ভরণপোষণ করছেন।লুৎফর নেছা বেগম অভিযোগে উল্লেখ করেন, “তালাকের পর থেকেই আলিম প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে। সে আমার মেয়ের ছবি বিকৃত করে প্রচার করছে, এতে আমাদের পরিবারের মান-সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।”এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা অভিযোগ অস্বীকার করে জানান, এসব ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park