1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

কালিগঞ্জে জমি দখল ও জাল ওয়ারিশ সনদে নামজারির অভিযোগ।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৩৯৬ বার পঠিত

শিমুল হোসেন,কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ;সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর মৌজায় জমি দখল ও জাল ওয়ারিশ কায়েম সনদের মাধ্যমে নামজারি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সীতা রানী ঘোষ প্রজাস্বত্ব আইনের ১৫০ ধারা মতে তিনটি নামজারি কেস বাতিলের আবেদন করেছেন কালিগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে।অভিযোগ সূত্রে জানা যায়, মৃত বিমল চন্দ্র ঘোষের স্ত্রী সীতা রানী ঘোষের স্বামী জীবদ্দশায় নিজ নামে ও পুত্রদের নামে জমিজমা ক্রয় করেন। স্বামীর মৃত্যুর পর বড় ছেলে দেবদাস ঘোষ জমিজমার কাগজপত্র দেখাশোনা করতেন। হঠাৎ তাঁর মৃত্যু হলে, স্ত্রী শ্যামলী রানী ঘোষ প্রতারণার আশ্রয় নিয়ে জমির সব কাগজপত্র নিজের দখলে নেন এবং জাল ওয়ারিশ সনদপত্র তৈরি করে নিজের নামে রেকর্ড করেন। শুধু তাই নয়, তিনি উক্ত জমির কিছু অংশ অন্যত্র হস্তান্তরও করেছেন।বাদীর অভিযোগ,শ্যামলী রানী ঘোষ ছাড়াও কৃষ্ণনগর গ্রামের রওশন আলী কাগুচী,হাফিজুর ইসলাম ও সিদ্দিকুল ইসলাম একত্র হয়ে ষড়যন্ত্রমূলকভাবে নামজারির প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এ প্রেক্ষিতে বাদী কালিগঞ্জ ভূমি অফিসের ২৩৯২/২০২৪-২৫, ১১৯৬৬/ ২০২৪-২৫ ও ১০৫৪৯ /২০২৪-২৫ নং নামজারি কেস বাতিলের আবেদন করেছেন। সীতা রানী ঘোষ বলেন, “আমার পুত্রবধূ শ্যামলী রানী ঘোষসহ কিছু প্রভাবশালী ব্যক্তি প্রতারণার আশ্রয় নিয়ে আমার স্বামীর সম্পত্তি দখল করতে চাইছে। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করছি।”এ বিষয়ে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভিন বলেন, “জমি দখল ও জাল ওয়ারিশ সনদের মাধ্যমে নামজারির অভিযোগটি সত্য বলে প্রমাণিত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শ্যামলী রানী ঘোষ, রওশন আলী কাগুচী, হাফিজুর ইসলাম ও সিদ্দিকুল ইসলামকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি। গ্রামবাসীর শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে আমি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park