1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

কালিগঞ্জের বিষ্ণুপুরে মাদক ও মানবপাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১১১ বার পঠিত

শিমুল হোসেন,কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ।সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়নে মাদক ও মানবপাচার প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদ্য সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে , প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সচিব বিশ্বজিৎ অধিকারী, ইউপি সদস্য পীযূষ কান্তি রায়, শেখ সিরাজুল ইসলাম, খলিল সরদার, গোলাম রব্বানী, শেখ জাহিদ আলম, জি এম আব্দুল কাদের, আব্দুল সালাম, ইউপি সদস্যা লাইলী পারভীন, রোজিনা খাতুন ও পূর্ণিমা রানী প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা মাদক ও মানবপাচার প্রতিরোধে সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এসব সামাজিক ব্যাধি রোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে ২০২৪-২৫ অর্থবছরে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে ২ লক্ষ টাকায় ক্রয়কৃত ৪০০ পিস স্কুলব্যাগ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park