1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৫৬ বার পঠিত

শিমুল হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর শতবর্ষ পূর্তি উদ্‌যাপন উপলক্ষে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে গঠিত এডহক কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম-এর সভাপতিত্বে এবং সিনিয়র প্রভাষক আনিছুর রহমান-এর সঞ্চালনায় পরামর্শ সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।সভায় প্রধান অতিথির বক্তব্যে এডহক কমিটির সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি শেখ নাজমুল হোসেন বলেন,”একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতবর্ষ পূর্তি শুধু সময়ের সাক্ষী নয়, এটি একটি জাতির জ্ঞান ও মূল্যবোধের ধারাবাহিক অগ্রগতির প্রতীক।”বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুশুলিয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মো. গিয়াস উদ্দিন।সভায় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রমেশ চন্দ্র বিশ্বাস,প্রাক্তন প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়, প্রাক্তন ছাত্র কাজী হুমায়ুন কবির ডাবলু, প্রাক্তন ছাত্র ও সহকারি শিক্ষক কাজী সাইফুল্লাহ, ইমরুল কায়েস নয়ন,অ্যাডভোকেট কাজী শাহনাজ, কাজী মিজানুর রহমান, বিষ্ণুপুর পি.কে.এম. মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাধেশ্যাম বিশ্বাস,শ্রীকলা মহিলা মাদ্রাসার শিক্ষক অনাথ বন্ধু, কাজী ওয়ালিদ মাহমুদ শান্ত, কাজী শরিফুল ইসলাম, কাজী তৌহিদ হাসান এবং দীপঙ্কর সরদার, কামরুল ইসলাম প্রমুখ।সভায় শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে গৃহীত কর্মসূচিসমূহ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। আলোচনায় বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস সংরক্ষণ, প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ততা, সাংস্কৃতিক আয়োজন ও প্রকাশনা কর্মসূচি গ্রহণের প্রস্তাব উঠে আসে।শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে এ আয়োজন বিদ্যালয়টির শত বছরের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গর্বের ইতিহাসকে আরও সমৃদ্ধ করবে—এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park