1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

কালিগঞ্জ সিসিটিভিতেকা ধরা পড়লো রাতের আঁধারে চুরি, ক্ষতির পরিমাণ প্রায় ২৬ হাজার টাকা

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৩৬৪ বার পঠিত

শিমুল হোসেন, ব্যুরো চিফ – কালিগঞ্জ, সাতক্ষীরা;সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১ নং কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামে গভীর রাতে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বসতবাড়ির মুরগির ঘর থেকে প্রায় ২৬ হাজার টাকার মালামাল চুরি হয়। চুরির পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে, যেখানে চোরদের মুখে মাস্ক পরা অবস্থায় দেখা গেছে।চুরির বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করে রামনগর গ্রামের আব্দুল মাজেদ সরদার এর ছেলে শওকত হোসেন সরদার (৬২) জানান, ২১ জুলাই ২০২৫ রাত আনুমানিক ১০টার দিকে পরিবারের সবাই রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়েন। ২২ জুলাই ভোর ৫টা ৩০ মিনিটের দিকে ঘুম থেকে উঠে বাড়ির দক্ষিণ পাশে অবস্থিত মুরগির ঘরে গিয়ে দেখতে পান, ঘরের জিনিসপত্র এলোমেলোভাবে ছড়ানো-ছিটানো।পরে বাড়ির সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায়, ২২ জুলাই রাত ৩টা ৫০ মিনিটে মুখোশধারী অজ্ঞাতনামা কয়েকজন চোর মুরগির ঘরে ঢুকে একটি ব্যাটারি, একটি ফ্যান এবং একটি এক ইঞ্চি পানির মোটর চুরি করে নিয়ে যায়। এসব মালামালের বাজারমূল্য আনুমানিক ২৬,০০০/- (ছাব্বিশ হাজার) টাকা বলে জানান তিনি।শওকত হোসেন আরও জানান, এ ঘটনার স্বাক্ষী হিসেবে স্থানীয় একাধিক ব্যক্তি রয়েছেন। তাই তিনি কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, “অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। সিসিটিভি ফুটেজ যাচাই করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park