1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

তালা‎য় ছেলে হত্যার বিচার চেয়ে মায়ের সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৫৩ বার পঠিত

‎ত‍ালা (সাতক্ষীরা) প্রতিনিধি : ‎সাতক্ষীরার তালায় শিশু ছেলে শিহাব হত‍্যার বিচার চেয়ে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই সোমবার বিকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব‍্য পাঠ করেন উপজেলার খড়েরডাঙ্গা গ্রামের মৃত‍্য সাদেক মুন্সীর স্ত্রী মুক্তা খাতুন (৩০)।‎লিখিত বক্তব‍্যে মুক্তা খাতুন বলেন, উপজেলার শিবপুর গ্রামের মৃত‍্য এজাহার আলীর পুত্র এস এম নজরুল ইসলামের ভাত খাওয়া একটি কাঁসার থালা হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে ২৩ জুন রাতে আমার ঘুমান্ত ছেলেকে ডেকে নিয়ে আসে নজরুলের বাড়ি। ডেকে এনে নজরুলের হুকুমে শিবপুর গ্রামের মতিয়ার রহমান, চরগ্রামের মজিবর মোল্ল‍্যা, শিবপুর গ্রামের রুবেল মোল্ল‍্যা ও মাঝিয়াড়া গ্রামের মিলন মোড়ল আমার ছেলেকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। আমার শিশু ছেলে শিহাব হুসাইন (১৩) তার এই অহেতুক চুরির অপবাদ সহ‍্য করতে না পেরে ঐ রাতে বাড়িতে এসে বিষপান করে। ‎মুক্তা খাতুন আরো বলেন, আমি গরিব বলে সংসার পরিচালনা ও ছেলের লেখাপড়ার খরচ যোগাতে ঢাকায় একটি গার্মেন্টস এ চাকরি করি। ঐ রাতে খবর পেয়ে সকালে বাড়িতে পৌছে আমার ছেলের অবস্থার বেগতিক দেখে প্রথমে তালা হাসপাতাল পরে সাতক্ষীরা মেডিকেলে নিয়া যাই। কিন্তু আমার ছেলের অবস্থা পরপর খারাপ হতে থাকলে ওখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। দুঃখের বিষয় ঢাকাতে চিকিৎসা চলাকালীন সময় গত ১৪ জুলাই আমার ছেলে মারা যায়। ‎তিনি আরো বলেন, আমার ছেলের মৃত‍্যুর পরে আমি থানায় যায় মামলা করতে কিন্তু তালা থানার ওসি আমার ছেলের মৃত‍্যুর কোন মামলা নেয়নি। আজ ২১ জুলাই আমি নজরুলকে প্রধান আসামী করে ৫ জনের নামে সাতক্ষীরা আমলী আদালত ( ৩) এ একটি মামলা দায়ের করি। যার মামলা নং ২০৪/২৫। এরপর থেকে আমার প্রতি চলতে থাকে একের পর এক হুমকি ধামকি। নজরুল মাকে ধমক দিয়ে বলেছে যদি মামলা করিস তাহলে তোকে জীবনের ত্বরে শেষ করে ফেলবো। বর্তমানে আমি আমার জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছি। এসময় তিনি একমাএ ছেলে হারানোর শোকে কান্নায় ভেঙ্গে পড়েন এবং তিনি অশ্রুসিক্ত চোখে প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষের নিকট তার ছেলে হত‍্যার বিচার দাবি করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park