1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় অনলাইন জিডি’র শুভ উদ্বোধন, ঘরে বসে পাবে সব ধরনের সেবা

  • আপডেট সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১১৯ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরা জেলার সকল থানায় সব ধরনের অনলাইন জিডি চালুর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ জুলাই) রাত ১২:০১ মিনিটে সাতক্ষীরা সদর থানায় উপস্থিত হয়ে জেলার সকল থানায় সব ধরনের অনলাইন জিডি চালুর শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) মো. মুকিত হাসান খান , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মোঃ শাহিনুর চৌধুরী, সদর থানার ওসি মোঃ শামিনুল হক, ডিআইও -১ চৌধুরী রেজাউল করিম প্রমুখ।সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন , পুলিশি সেবা ডিজিটালাইজেশন ও জনবান্ধব করার লক্ষ্যে সাতক্ষীরায় চালু হলো অনলাইনে সব ধরনের সাধারণ ডায়েরি (জিডি) করার সুবিধা। বাংলাদেশ পুলিশের উদ্যোগে এখন থেকে ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে সাতক্ষীরা জেলার যেকোনো থানায় জিডি করা যাবে। ইতোপূর্বে অনলাইনে কেবলমাত্র হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জিডি করার সুযোগ ছিল। তবে এখন থেকে জেলার সব থানায় সব ধরনের জিডি অনলাইনে করার ব্যবস্থা চালু হচ্ছে। এই সেবা ব্যবহার করে এখন চুরি, জবরদখল, হুমকি, পারিবারিক দ্বন্দ্বসহ অন্যান্য সাধারণ বিষয়েও ঘরে বসেই জিডি করা যাবে।জিডি করার পদ্ধতি কীভাবে?এই সেবা গ্রহণের জন্য সর্বপ্রথম অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর কিছু সহজ ধাপে অ্যাপে রেজিস্ট্রেশন করে জিডি সম্পন্ন করা যাবে।রেজিস্ট্রেশন পদ্ধতি: অ্যাপ ডাউনলোড করে মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধন করতে হবে। এরপর প্রেরিত ওটিপি দিয়ে ভেরিফিকেশন করতে হবে। এনআইডি, জন্মতারিখ ও ছবি আপলোড করতে হবে। এছাড়া ফেস ভেরিফিকেশন সম্পন্ন করে অ্যাকাউন্ট সক্রিয় করতে হবে।জিডি করার ধাপ: অ্যাপে লগইন করে ‘হারানো/পাওয়া/অন্যান্য’ অপশন নির্বাচন করতে হবে। প্রয়োজনীয় তথ্য (বিষয়বস্তু, স্থান, তারিখ) পূরণ করতে হবে। এনআইডি ও মোবাইল নম্বর পুনরায় যাচাই করতে হবে। সবশেষে ‘ফাইনাল সাবমিট’ ক্লিক করলে জিডি সম্পন্ন হবে।এদিকে, জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, “এখন আর সাধারণ মানুষকে থানায় গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে জনগণের দোরগোড়ায় নিরাপত্তা সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।” জেলা পুলিশের এই উদ্যোগে নাগরিকরা স্বচ্ছ, সহজ ও সময় সাশ্রয়ী পদ্ধতিতে পুলিশি সেবা গ্রহণ করতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park