1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

অনেক স্বপ্ন নিয়ে, অনেক গর্ব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এসেছি।

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৫১ বার পঠিত

অনলাইন ডেস্ক;আমি বাড়ি ফিরব না। আমি আমার ভাইদের, আমি আমার শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি করব না”—এমন হৃদয়বিদারক আক্ষেপে কণ্ঠ ধরে এসেছিল এক আন্দোলনরত শিক্ষার্থীর। গত বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন ও সহপাঠীদের ওপর চালানো সহিংস হামলার প্রতিবাদে এই কথাগুলো বলেন তিনি।ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই দাঁড়িয়ে, চোখে কান্না এবং কণ্ঠে ক্ষোভ নিয়ে ওই শিক্ষার্থী বলেন, “এই ক্যাম্পাস ছেড়ে আমি বাড়িতে যেতে পারব না, বাড়িতে আমি থাকতে পারব না। আমি দেশের যে কোথাও থাকব, কিন্তু এই ক্যাম্পাসে আমি নিরাপদ না।”তিনি অভিযোগ করেন, উপাচার্য এবং প্রক্টরিয়াল টিম আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। “আমাদেরকে ভিসি নিরাপত্তা দিতে পারে নাই, প্রক্টর নিরাপত্তা দিতে পারে নাই,”—উল্লেখ করে তিনি আরও বলেন, “এজন্য ক্যাম্পাসটা ছেড়ে দিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়টা ছেড়ে দিচ্ছি।”অসামান্য গর্ব নিয়ে এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন বলে জানিয়ে তিনি বলেন, “অনেক স্বপ্ন নিয়ে, অনেক গর্ব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এসেছি। আমরা প্রত্যেকটা ছাত্র। কিন্তু আমাদের সাথে এরকম কলঙ্কিত ইতিহাস—আমি কোনদিন ভাবি নাই।”গত বছরের জুলাইয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলন জোরদার হয়। এই আন্দোলনে অংশ নেওয়া বহু শিক্ষার্থী দমন-পীড়ন, গ্রেপ্তার এবং হামলার শিকার হন বলে অভিযোগ উঠে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর নির্যাতনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় শিক্ষাজগতে।২০২৪ সালের জুলাই ছাত্রদের কাছে ছিল শুধু আন্দোলনের মাস নয়, বরং ছিল বেদনার, প্রতিবাদের, আত্মত্যাগের মাস। এবং সেই ছাত্রের আর্তনাদ হয়ে উঠেছিল সেই সময়ের এক ইতিহাস—এক প্রজন্মের আত্মকথন। তাদের নিরলস প্রচেষ্টায় ফ্যাসিবাদ সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park