1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সাতক্ষীরা ছাত্রদল বিক্ষোভ

  • আপডেট সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১০৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: গোপন তৎপরতার মাধ্যমে দীর্ঘদিন ধরে একটি গুপ্ত সংগঠন দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে- এমন অভিযোগ তুলে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শহরের নিউ মার্কেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পাকাপুল মোড় হয়ে সদর থানা সড়ক প্রদক্ষিণ করে পি এন হাইস্কুলের সামনে গিয়ে শেষ হয়।বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সদর থানা ছাত্রদলের আহ্বায়ক বাপ্পি, সদস্য সচিব সোহেল রানা, পৌর ছাত্রদলের আহ্বায়ক আইউব আলী ও সদস্য সচিব শাহিন ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আসিফ রিপন, সাবেক যুগ্ম আহ্বায়ক শিহাবুজ্জামান, সরকারি কলেজ ছাত্রদলের বর্তমান সভাপতি মাসুদুল আলম, সাধারণ সম্পাদক মোল্লা মো. শাহাজুদ্দীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলাম সান, মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব করিমন নেছা শান্তা প্রমুখ।এ সময় সাতক্ষীরা জেলার শহর ইউনিট, সদর ইউনিট, প্রতিটি উপজেলা ইউনিট ও সাতক্ষীরা শহরের বিভিন্ন কলেজের ছাত্রদল নেতাকর্মীরাও বিক্ষোভে অংশ নেন।
নেতারা অভিযোগ করেন, একটি ষড়যন্ত্রকারী গোষ্ঠী শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ বিনষ্ট করে দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। এ সময় ছাত্রদলের নেতারা এসব অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park