1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সোহাগের ছেলে বাবার কবরের পাশে বসে কান্নাজড়িত কণ্ঠে সোহান আরও বলে, পাথর দিয়ে বাবাকে যেভাবে মারা হয়েছে

  • আপডেট সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৫২ বার পঠিত

‘বাবা হাসি মুখে বলে গেছেন, তাড়াতাড়ি ফিরে আসবেন। কিন্তু আর জীবিত ফিরে আসেননি।’ শনিবার সকালে বরগুনা সদর উপজেলার বান্দরগাছিয়া গ্রামে গেলে এ সব কথা বলে সোহান (১০)। সে ঢাকার মিটফোর্ডে নৃশংস হত্যার শিকার লাল চাঁদ ওরফে সোহাগের ছেলে।বাবার কবরের পাশে বসে কান্নাজড়িত কণ্ঠে সোহান আরও বলে, ‘পাথর দিয়ে বাবাকে যেভাবে মারা হয়েছে, আমরা তো সেভাবে মারতে পারব না। আইন হাতে নেওয়া যায় না। অনুরোধ, বাবা হত্যার বিচার যেন ঠিকভাবে হয়।’নিহত সোহাগের মেয়ে সোহানা (১৪) বলে, ‘বাবা অনেক কষ্ট করে ৫ থেকে ৬ বছর আগে আমাদের ব্যবসা দাঁড় করিয়েছেন। কিছুদিন আগে সন্ত্রাসীরা তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় হুমকি দিয়েছে। গোডাউনে তালা দিয়েছে। ওই তালা খুলতে গিয়ে বাবা নৃশংসভাবে খুন হন।’সোহাগের স্ত্রী লাকী বেগম বলেন, ‘স্বামীর ঘর-বাড়ি, ব্যাংক ব্যাল্যান্স কিছুই নাই। ভাড়া বাসায় থেকে ছেলে-মেয়েকে লেখাপড়া করিয়েছি। আমি গৃহিণী, কোনো আয় রোজগার নাই। কোথায় থাকব, কি করব, কিছুই জানি না। সন্তানদের ভবিষ্যৎ বলতে আর কিছু নাই।’এর আগে শুক্রবার সকালে জানাজা শেষে সোহাগের নানা বাড়ি বরগুনা সদর উপজেলার বান্দরগাছিয়া গ্রামে মায়ের পাশে দাফন করা হয়েছে। শনিবার সকালে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, অসংখ্য নারী-পুরুষ বাড়িত আসছেন, সোহাগের স্ত্রী, ছেলে-মেয়েসহ বোনদের সান্ত্বনা দিচ্ছেন। এদিকে বিকেল সোয়া ৫টায় সোহাগ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী, এনসিপি ও গণঅধিকার পরিষদ। বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরগুনা প্রেস ক্লাব চত্বরে যৌথ সমাবেশ করে সংগঠনগুলো।এ সময় বক্তারা বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘তারা মনে করেছে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে। অথচ ক্ষমতায় যাওয়ার আগেই হত্যা, চাঁদাবাজি, দখল বাণিজ্য শুরু করেছে। এসব বন্ধ না করলে জনগণ আওয়ামী লীগের মতো তাদেরও প্রত্যাখ্যান করবে। এসব নির্মমতা দেখতে আমরা জুলাই আন্দোলন করিনি, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো হয়নি। এক বছরের ব্যবধানে একই পরিস্থিতি দেখছি। বিএনপির সাহস থাকলে আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সোহাগ হত্যার প্রতিবাদে রাস্তায় নেমে আসতো।’ সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার সভাপতি মাওলানা মো. মহিবুল্লাহ্‌ হারুন, ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাশেমী, সাবেক সভাপতি ও কেওড়াবুনিয়া পীর মাওলানা মো. অলিউল্লাহ্‌, ইসলামী আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আসাদুজ্জামান মামুন, গণঅধিকার পরিষদের মো. মাইনুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park