1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয়নি-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণহত্যাসহ বিগত ১৬ বছরে স্বৈরাচারী আওয়ামী লীগের আমলে যত অপকর্ম হয়েছে, তার বিচার বাংলার মাটিতে করতে হবে। শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয়নি। রাষ্ট্র ও মৌলিক সংস্কারের মাধ্যমে নির্বাচনে যেতে হবে।আজ মঙ্গলবার (১ জুলাই) দুপুরে `দেশ গড়তে জুলাই পদযাত্রা‘ কর্মসূচির প্রথম দিনে গাইবান্ধা জেলা শহরের পৌর পার্কের শহীদ মিনার চত্বরে পথসভায় তিনি এসব কথা বলেন।নাহিদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও খুনি শেখ হাসিনা ভারতে বসে থেকে নানা ষড়যন্ত্র করছে। বাংলাদেশে আর কোনো দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজির সুযোগ থাকবে না। আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি। যে বাংলাদেশে আপনার-আমার অধিকার ও দায়িত্বের কথা লেখা থাকবে। আমরা বিগত সময়ের মতোই রাজপথে ছিলাম, এবং অধিকার আদায়ের জন্য রাজপথেই থাকব। নতুন দেশ গঠনের জন্য জাতীয় নাগরিক পার্টি মানুষের জন্য মাঠে থাকবে।গাইবান্ধা জেলার পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, রংপুর বিভাগের দরিদ্র অঞ্চলগুলোর মধ্যে গাইবান্ধা অন্যতম। দীর্ঘদিন ধরে গাইবান্ধাবাসী বৈষম্যের শিকার হয়ে আসছে। এনসিপি আপনাদের জন্য কাজ করতে চায়। সেজন্য নতুন দেশ গড়ার ডাক দিয়েছি, রাজপথে নেমেছি। ২০২৪ সালে আমরা শেখ হাসিনাকে উৎখাত করার ডাক দিয়েছিলাম—এখন উৎখাত হয়েছে, পতন হয়েছে, কিন্তু নতুন দেশ এখনও গঠিত হয়নি।এর আগে, দুপুর পৌনে ২টার দিকে কেন্দ্রীয় নেতাকর্মীদের পদযাত্রাটি জেলার সাদুল্লাপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে পৌঁছে। পদযাত্রাটি পৌঁছার পর কেন্দ্রীয় নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান এনসিপির উপজেলা পর্যায়ের নেতারা। পরে কেন্দ্রীয় নেতারা ফিতা কেটে এনসিপির সাদুল্লাপুর উপজেলা কার্যালয়ের উদ্বোধন করেন।
সেখানে পথসভায় বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চল মুখপাত্র হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চল মুখপাত্র সারজিস আলমসহ কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park