1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

বেনাপোল ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৩৫১ বার পঠিত

বেনাপোল প্রতিনিধি;ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ রংপুর জেলার তারাগঞ্জ আওয়ামী লীগের তিনবারের সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুর রহমান (৫২) কে গ্রেপ্তার করেছে। রবিবার (২২ জুন) সন্ধ্যা ৬টার দিকে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।আনিসুর রহমান রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার একারচালী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।ইমিগ্রেশন সূত্রে জানা যায়, সন্ধ্যায় ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ডেস্কে পাসপোর্ট জমা দেন আনিসুর রহমান। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তার বিরুদ্ধে রংপুর জেলা সদরের তারাগঞ্জ থানায় একাধিক মামলা থাকায় তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক গ্রেপ্তার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান, ইমিগ্রেশনে খবর ছিল রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক তিনবারের উপজেলা চেয়ারম্যান আনিসুর রহমান ভারতে যেতে পারেন। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সব অফিসারকে সতর্ক করা হয়। সন্ধ্যা ৬টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে বহির্গমন সিল মারার জন্য ডেস্কে পাসপোর্ট জমা দেন আনিস। অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়।এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, ‘ইমিগ্রেশনে আটক আওয়ামী লীগ নেতা রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান কেন আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। যেহেতু রংপুর জেলার তারাগঞ্জ থানায় তার নামে একাধিক মামলা রয়েছে, সেহেতু তাকে রংপুর জেলা সদরের তারাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park