1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

মার্কিন যুক্তরাষ্ট্র সব রেড লাইন অতিক্রম করেছে,- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২০৬ বার পঠিত

অনলাইন ডেস্ক;ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলাকে “চরম, ভয়াবহ ও নজিরবিহীনভাবে আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার লঙ্ঘন” বলে উল্লেখ করেছেন।(২২ জুন) তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।আরাগচি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোরওপর হামলা চালিয়ে সমস্ত রেড লাইন অতিক্রম করেছে। এ ধরনের বর্বরোচিত সামরিক আগ্রাসনের ফলে কূটনৈতিক পথ আর সম্ভব নয়।”তিনি আরও বলেন, “আমরা যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছিলাম, তখনই ইসরায়েল সবকিছু উড়িয়ে দেয়। এবং এবার যখন আমরা ইউরোপীয়দের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলাম—মাত্র দু’দিন আগেই জেনেভায় আলোচনা হয়—এই সময় মার্কিনিরা বোমা ফেলল। এটা ন্যক্কারজনক।”আরাগচি উল্লেখ করেন, ইসরায়েল যা করছে, সেটি জার্মান চ্যান্সেলরের ভাষায় ‘ঘৃণ্য কাজ’। তার মতে, “মার্কিন যুক্তরাষ্ট্র সেই ঘৃণ্য কাজকে সমর্থন দিয়েছে, এটা লজ্জাজনক।ইরান এই হামলার বিরুদ্ধে জোরালো নিন্দা জানিয়ে বলেছে, এটি জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের এক নজিরবিহীন ঘটনা।তিনি বলেন, “আমরা আমাদের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য যেকোনো উপায়ে লড়াই করব—শুধু মার্কিন আগ্রাসনের বিরুদ্ধেই নয়, ইসরায়েলের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধেও।”

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park