1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনকে নিয়ে তোলপাড়-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ঘনিষ্ঠ ভিডিও ও ছবি নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে তোলপাড়। ভিডিওতে দেখা নারীর পরিচয় প্রকাশ পাওয়ার পর ঘটনাটি নাটকীয় মোড় নিয়েছে। দুজনের পাল্টাপাল্টি অভিযোগ ঘিরে চলছে তীব্র বিতর্ক।
শুক্রবার (২০ জুন) সকাল থেকে ঘটনার সূত্রপাত। ফেসবুক ও টেলিগ্রামে জেলা প্রশাসকের সঙ্গে ওই নারীর একটি ঘনিষ্ঠ ভিডিও ও কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে।
জানা গেছে, ওই নারী (৩৬) টাঙ্গাইল সদরের বাসিন্দা এবং ডিসি আশরাফের শ্যালক মাজহারুল ইসলাম সংগ্রামের সাবেক স্ত্রী। ডিসির সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরেই স্বামীর সঙ্গে তার ডিভোর্স হয়।ওই নারী বলেন, পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে ডিসি আশরাফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার স্বামীর সঙ্গে ডিভোর্স করিয়েছে। কিন্তু এখন বিয়ের কথা বললে তিনি আমাকে বাজে গালিগালাজ করছে এবং মেরে ফেলার হুমকিও দিচ্ছে। তিনি আমাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেছেন।কার সঙ্গে পরকীয়ায় জড়ালেন ডিসি আশরাফ, জানা গেল পরিচয় শরীয়তপুরের সেই ডিসি ওএসডি অন্যদিকে শনিবার রাতে একটি গণমাধ্যমকে জেলা প্রশাসক আশরাফ উদ্দিন বলেন, সম্পর্কটি ছিল পারিবারিক ঘনিষ্ঠতার সূত্র ধরে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ওই নারী তাকে ফাঁদে ফেলে ঘুমের ওষুধ খাইয়ে ছবি ও ভিডিও ধারণ করেন। এরপর তিনি একাধিকবার অর্থ দাবি করেন এবং না দিলে ভিডিও ফাঁসের হুমকি দেন।তিনি আরও বলেন, প্রতি মাসে তাকে টাকা দিতে হয়েছে। ব্যাংকের মাধ্যমে দেওয়া সেই টাকার প্রমাণ আমার কাছে রয়েছে। এমনকি তিনি আমার স্ত্রীকে তালাক দিয়ে তাকে বিয়ে করতে চাপ দেন।প্রসঙ্গত, মোহাম্মদ আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং এর আগে নিউরো-ডেভেলপমেন্ট ট্রাস্টের পরিচালক হিসেবে কাজ করেছেন।এ দিকে বিতর্কিত এ জেলা প্রশাসক (ডিসি) আশরাফ উদ্দিনকে ওএসডি করা হয়েছে। শনিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, শরীয়তপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফ উদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে বদলি পূর্বক পদায়ন করা হলো।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park