1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১২১ বার পঠিত

অনলাইন ডেস্ক-আবারও নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন!
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে ফের আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বোদা পৌরসভার অন্তর্গত দক্ষিণ সাতখামার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিবারের দাবি, মধ্যরাতে দুর্বৃত্তরা তার বাড়ির পাশে থাকা খড় ও খড়ি রাখার ঘরে আগুন ধরিয়ে দেয়।

আগুনে প্রায় ১০ বিঘা জমির খড় পুড়ে ছাই হয়ে যায়। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

সাদ্দামের মা আনোয়ারা বেগম জানান, “মধ্যরাতে হঠাৎ খড়ের ঘরে আগুন লাগে। প্রতিবেশীরা আগুন দেখে ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নেভায়।”

তিনি আরও বলেন, “আমার স্বামী তিন বছর ধরে অসুস্থ হয়ে বিছানায়। গত বছর ৫ আগস্ট আমাদের পুরো বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। তারপর কয়েকটি রুম সংস্কার করে বসবাস শুরু করি। এবার খড়ের ঘরটিতে আগুন দেওয়া হয়েছে, যা মূল ঘর থেকে কিছুটা দূরে ছিল। এখন আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”

বোদা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর রায়হান ইসলাম জানান, “ঘটনাস্থলে পৌঁছে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রায় ৩০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের টিনশেড ঘরে খড় ও খড়ি রাখা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষতির পরিমাণ প্রায় এক লাখ টাকা। তবে আগুনের সূত্রপাত এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম সরকার বলেন, “ঘটনাটি থানায় সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে লিপিবদ্ধ হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।”

উল্লেখ্য, এর আগে গত বছরের ৫ আগস্ট সাদ্দাম হোসেনের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এবার দ্বিতীয়বারের মতো এমন ঘটনার পুনরাবৃত্তিতে উদ্বিগ্ন পরিবার ও স্থানীয়রা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park