1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

মামলায় হাজিরা দিতে এসে আদালতের হাজতখানায় হামলার শিকার আওয়ামী লীগ নেতা’- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১২১ বার পঠিত

মামলায় হাজিরা দিতে এসে আদালতের হাজতখানায় লেটে অন্য আসামীদের হামলার শিকার হয়েছেন বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক।
মঙ্গলবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার হত্যাসহ বহু মামলার আসামী আওয়ামী লীগ নেতা শফিক গণমাধ্যম কর্মীদের নিকট অভিযোগ করে বলেন, কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেনের নির্দেশেই তাকে হামলা করে মারধর করা হয়। একটি মামলায় মঙ্গলবার হাজিরা দিতে শফিককে কারাগার থেকে আদালতে আনা হয়েছিল।পুলিশ জানায়, দুপুর দেড়টায় হাজতের টয়লেট থেকে বের হওয়ার সময় শফিকের হাতে থাকা পানির বোতল থেকে অন্য আসামীদের গায়ে পানি পড়ায় ক্ষিপ্ত হয়ে যায় তারা। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরপর আসামী সাগর, সাব্বির, জলিল ও কালাম শফিকে মারধর করে। এ সময় পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং শফিককে দ্রুত অন্যত্র সরিয়ে নেয়। আদালত প্রাঙ্গণে উপস্থিত শফিকের মেয়ে অভিযোগ করে বলেন, “পুলিশের সামনেই আমার বাবার ওপর হামলা হয়েছে, কিন্তু কোর্ট ইন্সপেক্টর কোনো ব্যবস্থা নেননি। আমি এই ঘটনার বিচার চাই।”
এ ব্যাপারে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন রঞ্জন সরকার কোর্ট ইন্সপেক্টরের বরাত দিয়ে বলেন, “ অন্য হাজতিদের গায়ে টয়লেটে পানি পড়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। আসামী শফিক হাজতীদের উশৃংখল কিংবা পরিস্থিতি অশান্ত করতে এবং আদালতের পরিবেশ নষ্ট করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park