মোঃ জমির সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় সাতক্ষীরা তালায়
বর্ণিল আয়োজনে বর্ষবরণ ২৪৩২ উদযাপিত হয়েছে। সোমবার(১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সকালে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদে পুরাতন স্কুল মাঠে বৈশাখী মেলার আয়োজন করা হয় ৷ তালা উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় সংগীতের মাধ্যমে মেলার কার্যক্রম শুরু হয়, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল পহেলা বৈশাখের বর্ষবরণ উপলক্ষে বাণী প্রদান করেন৷ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ও তালা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাইদুর রহমান সাঈদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,তালা সহকারী কমিশনার ভূমি মোঃ মাসুদুর রহমান, তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইনুদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও মহিলা কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) সেখ শফিকুল ইসলাম, উপজেলা জামায়তের সেক্রেটারী ইদ্রিস আলী, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ধাননিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিএনপি’র যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আকবর হোসেন, সিনিয়র সহ সভাপতি মোঃশামিম খান, সাধারন সম্পাদক কামরুজামান মিঠু, তালা সিনিয়র সাংবাদিক এমএ ফয়সাল, সাংবাদিক হাফিজুর রহমান, মীর মিল্টন, শাহিন,নজরুল ইসলাম, মোহাম্মদ ইমন,সহ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, যুবদলের যুগ্ন আহবায়ক সৈয়দ আজম হোসেন, যুব জামায়াতের উপজেলা সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাকিব, আব্দুল কাদের, রাকিব, বিএনপি জামায়াতের নেতৃবৃন্দসহ তালার সর্বস্তরের জন সাধারণ উপস্থিত ছিলেন ৷ব্যতিক্রমি এ আয়োজনে শিশু-কিশোর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। বর্ণিল এ বর্ষবরণে বাঙালির এ অনুষ্ঠানে অংশ নিতে লাল, সবুজ, কমলা ও হলুদসহ নানা রঙের পোশাকে সেজেছেন সবাই। পুরুষেরা পাঞ্জাবি, নারীরা শাড়ি মাথায় ফুলের মালা, হাতে রঙিন চুড়ি এবং শিশুদের মুখে উচ্ছ্বাস-সব মিলিয়ে ছিল প্রাণবন্ত পরিবেশ। স্কুল মাঠ প্রাঙ্গণ ছিল উৎসবের রঙে রাঙানো। বিভিন্ন ধরনের স্টলের পসেরা সাজিয়ে বসেছে আয়োজক