1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

পাথরঘাটায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ ভাই নিহত-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১১৬ বার পঠিত

মোঃ জহিরুল ইসলাম
স্টাফ রিপোর্টার

পাথরঘাটায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের তিন ভাই নিহত হয়েছেন। শনিবার (২৯ মার্চ ২০২৫) সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তিন ভাই হলেন— মো. নাঈমুজ্জামান খান ওরফে শুভ (২২),মো. শান্ত খান (১৪),মো. নাদিম খান (৮)। তাঁরা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাইশকুরা গ্রামের মো. নাসির উদ্দিন খানের ছেলে । স্বজন ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পাথরঘাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলে থাকা তিন ভাই তাদের খালার বাড়িতে ঈদের উপহার নিয়ে যাচ্ছিলেন। তবে সেই আনন্দযাত্রাই শেষ যাত্রা হয়ে গেল তাদের জন্য। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন। নিহতদের পরিবার জানায়, চার ভাইয়ের মধ্যে ছোটবেলায় পানিতে ডুবে মারা যায় একজন। শনিবার একসঙ্গে সড়ক দুর্ঘটনায় চলে গেল বাকি তিন ভাই। পরিবারের সদস্যদের কান্নায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ঘাতক বাসের চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে গেলেও স্থানীয়রা বাসটি আটক করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং বাসের সুপারভাইজার সোহেল রানা ও সহযোগী চালককে আটক করেছে। এমন মর্মান্তিক দুর্ঘটনা যেন আর কোনো পরিবারের জীবনে নেমে না আসে, সেই প্রত্যাশা সকলের। সড়ক যেন আর কোনো পরিবারের স্বপ্ন কেড়ে না নেয়, সেই আহ্বান জানাচ্ছে এলাকাবাসী।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park