1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

তালায় স্বচ্ছতার ভিত্তিতে ভূমি সেবায় কাজ করে যাচ্ছেন এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১১৩ বার পঠিত

শেখ আল আমিন হোসেন নিজস্ব প্রতিনিধিঃসাতক্ষীরার তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মাসুদুর রহমান যোগদানের পর থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সেবাপ্রার্থীরা। দীর্ঘদিন এ উপজেলায় এসিল্যান্ড না থাকায় সাধারণ মানুষের বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। তবে তিনি যোগদানের পর থেকে অফিস দুর্নীতিমুক্ত ও আগত সেবা প্রত্যাশীদের ভোগান্তিহীন সেবা প্রদান করায় অনেক দিন ধরে চলমান থাকা নানা কাজের গতি ফিরেছে উপজেলা ভূমি অফিসে।ইতোমধ্যে তালা উপজেলা ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করতে তিনি নানা উদ্যোগ গ্রহণ করেছেন। জমির নামজারির ক্ষেত্রে দালাল না ধরতে এবং সরকারি ফি’র অতিরিক্ত কোনো অর্থ কাউকে না দিতে পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়া তিনি ভূমি অফিসের কর্মকর্তাদের অতিরিক্ত কোনো ফি না নিতেও নির্দেশ দিয়েছেন। ফলে সেবা নেওয়ার উদ্দেশ্যে আসা সকল মানুষ অল্প সময়ে কাজ করতে পেরে খুশি হচ্ছে এবং তার এসকল উদ্যোগকে স্বাগত জানাচ্ছে।ভূমি অফিসে আসা সেবাগ্রহীতা পল্লী চিকিৎসক মো. আকরাম হোসেন জানান, তিনি যোগদানের পর উপজেলা ভূমি অফিসে সকল কাজের গতি ফিরেছে। অফিসে সকল অনিয়ম-দুর্নীতি ও দালালমুক্ত করায় মানুষ সহজে সেবা নিতে পারছে। দীর্ঘদিন এসিল্যান্ড না থাকায় আমি জমির মিউটেশনের জন্য ভোগান্তি পোহাচ্ছিলাম। গত ১৯ মার্চ উপজেলা ভূমি অফিসে গিয়ে তার সাথে সরাসরিযোগাযোগ করি। মিউটেশনের জন্য আমার প্রয়োজনীয় সকল কাগজপত্র থাকায় তিনি নিজে দাঁড়িয়ে থেকে আমার কাজটি করে দিয়েছেন। এর আগে আমি উপজেলা ভূমি অফিস থেকে এমন সহজ ও অল্প সময়ে কোন কাজ করতে পারিনি।স সোবা নিতে আসা রাহয়ান শেখ বলেন, আমরা যেকোন কাজের জন্য নতুন এসিল্যান্ড স্যারের সাথে দেখা করতে পারছি। জমিজমা সংক্রান্ত সকল সমস্যার ব্যাপারে তার সাথে খোলামেলা আলাপ আলোচনা করা যায়- এটা কম কিসে? তিনি যোগদানের পর থেকে জনবান্ধন হয়ে উঠেছে উপজেলা ভূমি অফিস। এজন্য অল্প সময়ের মধ্যে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের মন যোগাতে পেরেছেন এবং প্রশংসা কুড়াচ্ছেন।তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মাসুদুর রহমান বলেন, ‘পুরো অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী নতুন। সবাই কাজের প্রতি বেশ আন্তরিক। আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি উপজেলা ভূমি অফিসের সকল সেবা নিশ্চিত করতে চাই। নিয়মিত হাট-বাজার মনিটরিং, অবৈধ খাসজমি উদ্ধারসহ সরকারি স্বার্থসংশ্লিষ্ট জমি-জামা রক্ষার ক্ষেত্রেও কাজ করার চেষ্টা করছি। উপজেলার সকল জনগণের ভোগান্তি দূর করতে আমি এবং আমার অফিস বদ্ধপরিকর।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park