সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু ওয়ার্কার্স পার্টি থেকে ছদ্মবেশে আওয়ামীলীগে এসে বাগিয়ে নিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক গুরুত্বপূর্ণ একটি পদ, ওয়ার্কার্স পার্টির এমপি আর এই ছদ্মবেশ ধারী নব্য আওয়ামী লীগ নেতা মিলেমিশে আওয়ামীলীগ সরকারের বিগত দশ বছরে তালা উপজেলার গ্রামীণ অবকাঠামো সহ উন্নয়নের বরাদ্দ কৃত টাকা বিভিন্ন প্রকল্পের নামে লুটপাট করেছেন। প্রনব ঘোষ বাবলু আওয়ামীলীগের পরিচয়ে ওয়ার্কার্স পার্টির এজেন্ডা বাস্তবায়ন করতে কাজ করেছেন ছদ্দবেশে বলেন এলাকাবাসী।এ ব্যাপারে অনুসন্ধানে গিয়ে জানাজান খলিল নগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু দীর্ঘদিন যাবত তালা উপজেলা ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন কিন্তু ওয়ার্কার্স
পার্টির এমপি থাকায় বাগিয়ে নেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক হিসাবে পদ বাগিয়ে নেওয়ার পরেই চালান নিরীহ লোকের উপর অত্যাচার একটি মেঘের হাড়ি করে নিয়ে হাড়ি না দেওয়ারও অভিযোগ আছেন তারা বিরুদ্ধে শুধু এই নয় নিজের নামে করে নিয়েছেন সাত বিঘা সরকার সম্প্রতি ও প্রকল্প টাকা করেছেন আত্মসাৎ এই নিয়ে চলছেন উপজেলা ও পাটকেলঘাটা সহ বিভিন্ন মহলে আলোচনার ঝড়।
এ ব্যাপারে প্রণব ঘোষ বাবলুর কাছে জানতে চাইলে তিনি বলেন আপনি বেশি বাড়াবাড়ি করতেছেন বেশি বাড়াবাড়ি করা ঠিক না আমি কিন্তু আপনার নামে মানালি মামলা করব।এ ব্যাপারে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি কাছে জানতে চাইলে তিনি বলেন যদি তিনি দলীয় পদে থেকে কোন অপকর্ম করে থাকে অবশ্যই তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে
এ ব্যাপারে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাথে যোগাযোগ করার চেষ্টা করলেই তার ব্যবহৃত নাম্বার ফোন দিলে ফোনটি না রিসিভ করার কারণে যোগাযোগ করা সম্ভব হয়নি।