1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

ভেড়ামারা কাজিহাটায় প্রবাসীর স্ত্রীর নেতৃত্বে তার ২ যুবক সন্তানকে নিয়ে লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৮২ বার পঠিত
তূর্য হোসেন স্টাফ:রিপোর্টার। আজ মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া ভেড়ামারা প্রেসক্লাবে কাজী হাটায় প্রবাসীর স্ত্রী এবং তার দুই যুবক সন্তানকে নিয়ে গঠিত লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে কাজী হাটা গ্রামবাসী ও ভুক্তভোগীদের পক্ষে মিঠুর স্ত্রী মোসাম্মৎ খুশি খাতুন বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে সামাজিকভাবে সেখানে চরম অনিশ্চয়তার কথা উল্লেখ করেন। আরে সব সমস্ত অনিশ্চয়তা বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতার মত পরিবেশ সৃষ্টি করেছে প্রবাসীর স্ত্রী নাজমা খাতুন। নাজমা খাতুন এর স্বামীর নাম কালাচাঁদ। ঘটনার বিষয় জানা যায়,এলাকায় পাড়া-প্রতিবেশীদের ভিতরে বছরের পর বছর ধরে আধিপত্য বিস্তারের নগ্ন প্রচেষ্টা। বসবাসকারী নারী-পুরুষদের চরিত্রে কলঙ্কজনক মিথ্যা দোষারোপ করে আসছে নাজমা নামের প্রবাসীর স্ত্রী। এলাকায় কেউ ভালো না , একমাত্র নাজমা এবং তার বখাটে পুত্ররাই ভালো এমন দাবি নাজমার।নাজমার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।তাদের দাপটের কাছে এলাকার সাধারণ মানুষ অসহায়।ইতিপূর্বে তিন থেকে চারবার স্থানীয়ভাবে মীমাংসার জন্য সালিশ বৈঠক হয় কিন্তু সেগুলো ব্যর্থ হয়।নাজমা ও তার ২ পুত্র বিজয় ও হৃদয়ের দাবি তালগাছ তাদের। এদিকে এর সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের কথা উঠেছে। অভিযোগ রয়েছে বিকারগ্রস্ত এই প্রবাসী পরিবারের স্ত্রী ও দুই পুত্র তারা অন্যের জমি নিজেদের দখলে রেখেছে জোর করে। এ নিয়ে গত এক সপ্তাহ ধরে ট্রিপল নাইনে ফোন মিথ্যা অভিযোগ খবর পেয়ে সংবাদিক দের বিচরণ সহ এলাকার পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। ঘটনাস্থলে বেশ কয়েকবার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। কিন্তু কোন কিছুতেই বিকারগ্রস্ত ওই পরিবারের সদস্য বিজয় হৃদয় ও গৃহবধূ নাজমাকে নিয়ন্ত্রণ করা যায়নি। ক্ষেপাটে ও মারমুখী আচরণ করে চলেছে তারা ২৪ ঘন্টা। বাড়ির সামনে কেউ গেলেই দৌড়ে ৩-৪টি মোবাইল ফোনে তাদের ভিডিও ধারণ করে তারা। অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারমুখী আচরণ করে উক্ত বিকারগ্রস্ত পরিবারের সদস্যরা। এলাকাবাসী তাদের অত্যাচারে এবং ঢালাওভাবে নারীদের উপরে কলঙ্ক লেপনের কারণে খুবই অসহায় ও মর্মন্তুদ অবস্থায় প্রতিকারের আশায় সাংবাদিক পুলিশ এবং গ্রাম্য মন্ডল মাতব্বরের শরণাপন্ন হয়েছেন। এরমধ্যে আবার নতুন উৎপাত ঘটে গেল ।‌ গত রবিবার বিকাল পাঁচটার দিকে জামিরুলের ভাতিজা বাড়ি ফেরার সময় উক্ত নাজমা, বিজয় এবং হৃদয় দেশীয় অস্ত্রশস্ত্র হাতে তার গতিরোধ করে। হৃদয় গলায় হাসুয়া ঠেকিয়ে ধরে রাখে এবং বিজয় লোহার পাইপ দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। নাজমার হুকুমে এই সন্ত্রাসী হামলায় অংশ নেয় তার পুত্র দ্বয়। ঘটনার আর্তচিৎকারে ভিকটিম পাপনকে আসামিদের হাত থেকে বাঁচানোর জন্য সোহেল এবং জামিরুল এগিয়ে আসলে আসামিরা সোহেল এবং জামিরুল এর উপরেও চড়া হয় এবং তাদেরকে বেদম মারপিট করে। ঘটনাস্থলের আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে সরে যায়। এরপর চিকিৎসার জন্য আহতদেরকে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হয়। এ ঘটনায় ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।এলাকাবাসী নাজমা ও তার দুই পুত্র বিজয় ও হৃদয়ের ভয়ংকর ছোবল থেকে তাদেরকে বাঁচানোর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এলাকাবাসী বলেছেন প্রবাসীর স্ত্রী নাজমা খাতুনের নেতৃত্বে তার বখাটে পুত্ররা সব সময় হাতে লাঠি সোটা নিয়ে লাঠিয়াল বাহিনীর মতো যে কারোর সাথে ঝগড়া বিবাদে জড়াচ্ছে এবং মারপিটে অংশ নিচ্ছে। এর ফলে গত কয়েকদিন ধরে উক্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী কারোর মধ্যেই কোন শান্তি নেই। এমতাবস্থায় লাঠিয়াল বাহিনী গঠন করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টায় নিয়োজিত থাকা অভিভাবক বিহীন উক্ত পরিবারের উগ্র সদস্যদেরকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে এলাকায় শান্তি আনয়ন করা খুবই জরুরী। এলাকাবাসীর আশঙ্কা , অতি দ্রুত এর একটা নিষ্পত্তি করা না গেলে এবং দোষীদের শাস্তি প্রদান করা সম্ভব না হলে এলাকায় বড় ধরনের অঘটন বা রক্তপাতের আশঙ্কা রয়েছে। থানায় লিখিত অভিযোগ জমা করার পরে নাজমা খাতুন এবং তার সন্ত্রাসী পুত্রদ্বয় পলাতক রয়েছে।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park